Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নিহত সেই কনস্টেবলের স্ত্রীর সাথে পুলিশ ইন্সপেক্টরের ভিডিও ফাঁস (ভিডিওসহ)
বিভাগীয় সংবাদ

নিহত সেই কনস্টেবলের স্ত্রীর সাথে পুলিশ ইন্সপেক্টরের ভিডিও ফাঁস (ভিডিওসহ)

By Sibbir OsmanSeptember 17, 2019Updated:September 17, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : গত ১৮ আগস্ট বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের মুগকান্দি এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল ইসলাম (২৪) নামে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল নিহত হয়।
নিহত সেই কনস্টেবলের স্ত্রীর সাথে পুলিশ ইন্সপেক্টরের ভিডিও ফাঁস (ভিডিওসহ)

Advertisement

কাগজে-কলমে এই পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা দুর্ঘটনা হলেও সম্প্রতি বেশ কিছু ভিডিও ফুটেজ এই মৃত্যু নিয়ে রহস্যের জন্ম দিয়েছে। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে নিহত কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পুলিশের রেঞ্জ ইন্সপেক্টর গোবিন্দ শুক্ল দাসের অনৈতিক সম্পর্কের ভিডিও ফুটেজের চিত্র উঠে এসেছে।

ভিডিওতে দেখা যায়, গত ১২ জুন রাতে একটি রুমে পুলিশের রেঞ্জ ইন্সপেক্টর গোবিন্দ শুক্ল দাসকে বেধে রেখেছেন সিলেট মহানগরের প্রয়াত কনস্টেবল আশরাফুল। এসময় আশরাফুলের পা ধরে বার বার ক্ষমা চাইছেন ইন্সপেক্টর গোবিন্দ শুক্ল দাস।

এ ঘটনার মাস দুয়েক পর ১০ দিনের ছুটিতে ময়মনসিংহের গফরগাঁও যান আশরাফুল। ছুটি শেষে সিলেটে ফেরার পথে মৃত্যু হয় তার।

তার এই মৃত্যুর কারণ দূর্ঘটনা বলা হলেও এখন বিশ্বাস করছে না আশরাফুলের পরিবার। কারণ মৃত্যুর পর এই কনস্টেবলের মোবাইলে একাধিক আপত্তিকর ভিডিও পেয়েছে তারা।

এ বিষয়ে জানতে চাইলে আশরাফুলের চাচাতো ভাই শফিকুল ইসলাম বলেন, যখন আমরা লাশ গ্রহন করি তখনই এসএমপি কমিশনারকে বলেছি, যে আমাদের কাছে এই মৃত্যু নিয়ে একটা সন্দেহ আছে। পোস্টমর্টেমে আমি লাশ দেখেছি, কোনো দাগ নাই। তদন্ত করে এর সত্য উদঘাটন করা হোক।

আশরাফুলের মোবাইল থেকে উদ্ধার হওয়া অপর একটি ভিডিওতে দেখা যায়, কোনো কিছু রেকর্ড করতে ঘরের গোপন এক স্থানে ক্যামেরা বসাচ্ছেন আশরাফুল। এরপর সেই গোপন ক্যামেরায় ধরা পড়ে কনেস্টবলের স্ত্রী উর্মির সঙ্গে ওসি গোবিন্দ শুক্ল দাসের অনৈতিক সম্পর্ক। ভিডিও ধারণের পরই গোবিন্দকে আটক করেন আশরাফুল।

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দ বলেন, আমার জানা মতে আশরাফুল অবিবাহিত ছিলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটি অবান্তর। তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

আশরাফুলের মৃত্যুর পর তার মোবাইলে এ সকল ভিডিও দেখে স্বজনদের দাবি, আশরাফুলকে হ*ত্যা করা হয়েছে। আশরাফুলের পরিবারের পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে এ অভিযোগ জানানো হলে তিনি সুষ্ঠ তদন্তের আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে আশরাফুলের চাচাতো ভাই জানান, আশরাফুলের মোবাইলে ভিডিওটা পাওয়ার পর আমরা সেই ভিডিওটা কমিশনার সাহেবকে দেই। ওনাকে জানাই, আমরা আশরাফুলের মোবাইলে এই ভিডিওটা পেয়েছি। কমিশনার সাহেব অতিরিক্ত কমিশনারকে দায়িত্ব দিয়েছেন বিষয়টা খতিয়ে দেখতে।

এসএমপির অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, হাইওয়েতে দুর্ঘটনা ঘটায় এখান থেকে তদন্তের কোনো সুযোগ নেই। তবে মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইকে দেয়া হয়েছে। কমিশনার অফিসে জমা দেয়া ভিডিওর বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।

ভিডিও যমুনা টিভি:

Youtube video

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

June 23, 2026
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026
সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

June 23, 2026

Latest News

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa