Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নোবিপ্রবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি 
জাতীয় শিক্ষা

নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নোবিপ্রবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি 

By Hasan MajorDecember 10, 20202 Mins Read

নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নোবিপ্রবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি 

Advertisement
নোবিপ্রবি প্রতিনিধি:  নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আজ (১০ ডিসেম্বর) অবস্থান কর্মসূচি পালন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের বিরুদ্ধে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত বছরের এপ্রিলে বিশ্ববিদ্যালয়টির সব ধরণের নিয়োগ কার্যক্রম স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।  মন্ত্রণালয়ের নিয়োগ স্থগিতাদেশের কারণে ১৯ মাস ধরে কোন প্রকার নিয়োগ দিতে পারছে না বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

শিক্ষা মন্ত্রণালয় কতৃক আরোপিত সেই নিয়োগ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছের শিক্ষক সমিতির সদস্যরা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান এবং  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এর আগে গত বুধবার (৯ ডিসেম্বর) একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি।

বক্তারা অনতিবিলম্বে নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, গত ১৯ মাস ধরে সব ধরণের নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে। ফলে অস্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত ৬০ জন শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী চাকুরি স্থায়ীকরণ বন্ধ রয়েছে। এরইমধ্যে অনেক শিক্ষকের পরবর্তী পদে পদোন্নতির সময়ও প্রায় ১ বছর অতিক্রান্ত হয়েছে। তাদের পরে স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকগণও পদোন্নতি পেয়ে গেছেন। ফলে শিক্ষকদের মাঝে একধরণের বৈষম্য দেখা দিয়েছে।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিভাগেই পর্যাপ্ত শিক্ষক নেই, মাত্র ২ জন শিক্ষক দিয়েও ২টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলছে। ফলে শিক্ষার মান ক্রমাগত খারাপ হচ্ছে এবং শিক্ষার্থীরা অবহেলিত হচ্ছে। বক্তারা আরো বলেন, আমরা শিক্ষা কার্যক্রমে ফিরতে আগ্রহী কিন্তু চাকুরিজীবন অনিশ্চিত রেখে এবং তীব্র শিক্ষক সংকটসহ সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে না আনা পর্যন্ত নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা অসম্ভব। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি দ্রুত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়া হয়।’

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে গত ১ অক্টোবর থেকে ধরে অনলাইন ক্লাস থেকে বিরত আছেন শিক্ষকরা। বিষয়টির  সমাধান না হওয়ায় কোনো মতেই শিক্ষকদের ক্লাসে ফেরাতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। তবে, স্নাতক শেষ বর্ষের ৫ বিভাগের শেষ  সেমিস্টার এবং মাস্টার্সের ১ বিভাগের শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যতের কথা বিবেচনায় এনে তাদের পরীক্ষা কার্যক্রমকে চলমান আন্দোলনের আওতামুক্ত রেখেছে শিক্ষক সমিতি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

July 16, 2026
Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

July 16, 2026
সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

July 16, 2026

Latest News

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

এইচএসসি ও সমমানের পরীক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু মহল সরকারকে বিব্রত করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

মামলার তদন্ত শেষ হয়নি

৮৬% মামলার তদন্ত শেষ হয়নি, ভুল বর্ণনাসহ নানা কারণের কথা বলছে পুলিশ

বৃষ্টির তীব্রতা

শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টির তীব্রতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa