Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নীলফামারীতে জানান দিয়েছে শীত
জাতীয় বিভাগীয় সংবাদ

নীলফামারীতে জানান দিয়েছে শীত

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 24, 2021Updated:নভেম্বর 24, 20212 Mins Read

নীলফামারীতে জানান দিয়েছে শীত

Advertisement

জুমবাংলা ডেস্ক: নীলফামারী জেলায় জানান দিয়েছে শীতের আগমন। হালকা কুয়াশায় আজ বুধবার বেলা সাড়ে ১১ পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। সাথে উত্তরে হালকা বাতাসে অনেকটাই জেকে বসেছে শীত।

কুয়াশার কারণে বুধবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে লাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। বাইরে আসা লোকজনকে চলাচল করতে দেখা গেছে গরম কাপড় পরিধান করে ।

জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয় বুধবার সর্বনি¤œ তাপমাত্রা রেকড করেছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে জেলার ডিমলা আবহাওয়া কার্যালয় ১৭ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকড করেছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

শীতের এমন আগমন শুরু হয় গত মঙ্গলবার থেকে। সেদিন সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ে ১৬ দশমিক চার ডিগ্রি এবং ডিমলা কার্যালয়ে ১৭ দশমিক সাত ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রা রেকড করা হয়।

জেলা শহরের শাহীপাড়ার মোশারফ হোসেন (৬০) বলেন,‘গত মঙ্গলবার হালকা শীত অনুভুত হলেও বুধবার বেড়েছে শীতের মাত্রা। সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আকাশে হালকা কুয়াশায় সূর্যের দেখা পাওয়া যায়নি। এরপর উত্তরের হালকা বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়েছে।’

অপরদিকে জেলা শহরের রিকশাচালক আবুবক্কর ছিদ্দিক  (৫৫) বলেন,‘হঠাৎ করে শীতের আগমনে সকাল থেকে শহরের লোকজনের আগমন কম ঘটেছে। শীতে গরম কাপড় নিয়ে লোকজনকে চলাফেলা করতে দেখা গেছে।’

জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আগামী ৩০ নভেম্বরের পর থেকে তাপমাত্রা কমবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

জুন 21, 2026
সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

জুন 21, 2026
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026

Latest News

ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa