Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নীলফামারীর কিশোরগঞ্জে দুই দিনব্যাপী অনলাইন কর্মশালা শুরু
জাতীয় বিভাগীয় সংবাদ

নীলফামারীর কিশোরগঞ্জে দুই দিনব্যাপী অনলাইন কর্মশালা শুরু

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 16, 2020Updated:October 16, 20202 Mins Read

নীলফামারীর কিশোরগঞ্জে দুই দিনব্যাপী অনলাইন কর্মশালা শুরু

Advertisement

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ শুক্রবার প্লাটফর্ম ফর ডায়লগ (পিফোরডি) প্রকল্পের আওতায় “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক দুই দিনব্যাপী অনলাইন কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

ঢাকা থেকে জুমঅ্যাপের মাধ্যমে কর্মশালটির উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম- সচিব আয়েশা আক্তার।

এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. মখলেছুর রহমান, নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও প্রকল্পটির ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ মুনজুরুল আলম, চ৪উ প্রকল্পের ডিম লিডার আর্সেন স্টেফেনিয়ন, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের উপ-পরিচালক (বেতার অনুষ্ঠান) মোঃ আবুজার গাফফারী, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের সহকারি পরিচালক (ক্যামেরা ও আলোক সম্পাত) মো. মাসুদ মনোয়ার ভুইঁয়া, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের সহকারি পরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশিক্ষণ) মোঃ আব্দুল মান্নান, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের গণসংযোগ কর্মকর্তা আব্দুল হান্নান, মোঃ আবুল কালাম প্রমুখ।

অনলাইন এ কর্মশালাটিতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ প্রেসক্লাব হলরুমে কর্মশালায় অংশগ্রহণকারী ২৫ জন সাংবাদিকরে মাঝে ব্যাগ, টিশার্ট, প্যাড-কলমসহ কর্মশালার উপকরণ বিতরণ করা হয়। কর্মশালাটির উপকরণ বিতরণ করেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের উপ-পরিচালক (বেতার অনুষ্ঠান) মোঃ আবুজার গাফফারী, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের গণসংযোগ কর্মকর্তা আব্দুল হান্নান ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আবু হাসান শেখ।

শনিবার দুপুরে কর্মশালাটি শেষে সনদ বিতরণ করা হবে। চ৪উ প্রকল্পটি ইউরোপীয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে। প্রকল্পটি মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ও বৃটিশ কাউন্সিলের সমন্বয়ে বাস্তবায়নের দায়িত্বে রয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (ঘওগঈ), বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), বিসিএস এডমিন একাডেমী, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)। প্রকল্পটির মূল উদ্দেশ্য জনগণকে সম্পৃক্ত করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা ও সরকারি কর্মকান্ডে জবাবদিহিতা নিশ্চিত করা।

এ কর্মশালাটিতে জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবাপ্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সর্ম্পকে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে গণমাধ্যমকর্মীরা জনগণকে তাদের অধিকার বিষয়ে সচেতন করতে পারেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

June 23, 2026
teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

June 23, 2026
Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

June 23, 2026

Latest News

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর পরিচালক

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa