
রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদের সার্বিক নিদের্শনায় শুক্রবার বিকালে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে পুনর্বাসিত ভিক্ষুকদের হাতে কম্বল তুলে দেয়া হয়।
কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিছুল ইসলাম আনিছের সভাপতিত্বে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকাসানা বেগম, রুপালী ব্যাংকের রংপুর বিভাগের জিএম মোঃ আব্দুর রহিম এবং রংপুরে জোনের ডিজিএম আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ দৌলতুজ্জামান, রংপুর সেন্ট্রাল রোড শাখার ব্যবস্থাপক মোঃ আতিকুজ্জামান এবং কিশোরগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার কাজী নুর মোহাম্মদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



