নেত্রকোনায় বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (৬ মে) সকালে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ
পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি খাবারের সন্ধানে প্রায়ই বন্য হাতির পাল পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। স্থানীয়রা হাতিদের তাড়া করলে আবার চলে যায়। মঙ্গলবার ঘটনার সময় ওই যুবক বাড়ির বাইরে ছিল। এ সময় বন্য হাতি তাকে আক্রমণ করলে তিনি মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

