netrokona

Advertisement
জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নে শত্রুতার জেরে উসমান গণি (৫০) নামে আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের স্ত্রী জুলফা আক্তার বাদী হয়ে শুক্রবার রাতে বারহাট্টা থানায় স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইকুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ অভিযুক্ত সাইকুল ইসলামকে গ্রেফতার করেছে। আহত উসমান গণিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বারহাট্টার গোড়ল পশ্চিমপাড়া গ্রামের উসমান গণির সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের যুবলীগ নেতা সাইকুল ইসলাম, তরিকুল ইসলাম, অলি মিয়ার বিরোধ চলছিল। মাস চারেক আগে সাইকুল ইসলাম ও তার লোকজন উসমান গণির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইকুল ইসলামসহ কয়েকজন আহত হন। এর জেরে শুক্রবার সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে দেওপুর ঈদগাহর কাছে সাইকুল ইসলামের নেতৃত্বে ৫-৬ জন উসমান গণির ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে লাঠি দিয়ে পেটায় এবং রামদা ও ছুরি দিয়ে তার শরীরে এলোপাতাড়ি আঘাত করে। তারা তার বাঁ পায়ের রগ কেটে ফেলে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় উসমান গণির স্ত্রী বাদী হয়ে সাইকুল ইসলাম, অলি মিয়া, তরিকুল ইসলাম, একই গ্রামের হাবিব মিয়া, দিপু মিয়া ও শফিক মিয়াকে আসামি করে মামলা করেন।

বারহাট্টা থানার ওসি বদরুল আলম খান বলেন, এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.