Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নেপালের প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি দলেই
আন্তর্জাতিক

নেপালের প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি দলেই

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 1, 20202 Mins Read

নেপালের প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি দলেই

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারত তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে। নেপালের প্রধানমন্ত্রীর এই বক্তব্য সমর্থন করে না তাঁর দলই। উঠল তাঁর পদত্যাগের দাবি।

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির বক্তব্য নিয়ে এ বার তাঁর দলের ভিতরেই আলোড়ন তৈরি হলো। নেপাল কমিউনিস্ট পার্টির নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ড ওলির পদত্যাগ দাবি করলেন।

গত রবিবার এক অনুষ্ঠানে ওলি বলেছিলেন, ভারত এবং নেপালের কিছু নেতা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছেন। তাঁকে গদিচ্যূত করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, ওলি সরাসরি আঙুল তুলেছিলেন কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের দিকে। তাঁর বক্তব্য ছিল, ভারতীয় দূতাবাস এবং কিছু হোটেলে তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। এবং সেখানে দেশের কিছু নেতাও রয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক দলীয় সভায় নেপাল কমিউনিস্ট পার্টির একাংশ ওলির পদত্যাগের দাবি করল।

গালওয়ানের মালিকানা কার?

নাম না করলেও ওলি সরাসরি নিজের দলের দিকেই আঙুল তুলেছিলেন। বিগত বেশ কিছু দিন ধরেই দলের অন্যতম নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ডের সঙ্গে তাঁর ঝামেলা চলছে। প্রচণ্ড দাবি করেছিলেন, ওলি নিজেকে দলের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছেন। দলের সঙ্গে সরকারের যোগাযোগও রক্ষিত হচ্ছে না বলে দাবি করেছিলেন প্রচণ্ড। দল এবং সরকারের মধ্যে খানিক কোণঠাসাই হয়ে গিয়েছিলেন ওলি। সেই পরিস্থিতিতেই দেশের মানচিত্রে বদল এনে ফের আলোকবৃত্তে ফিরে আসেন ওলি। মানচিত্রের মধ্যে ভারত-নেপাল সীমান্তের তিনটি জায়গাকে অন্তর্গত করেন তিনি। যা নিয়ে তীব্র আপত্তি তোলে ভারত। তারই পরিপ্রেক্ষিতে ওলি গত রোববার অভিযোগ করেন, ভারত তাঁকে গদিচ্যূত করার চক্রান্ত করছে।

মঙ্গলবার দলীয় সভায় ওলির উপস্থিতিতেই প্রচণ্ডদের গোষ্ঠী দাবি তোলে, কেন ওলি ওই মন্তব্য করলেন তার ব্যাখ্যা দিতে হবে। প্রচণ্ড গোষ্ঠী বরাবরই ভারতের সঙ্গে সদ্ভাব রেখে চলতে চায়। যে পরিস্থিতিতে ওলি এই মন্তব্য করেছেন, তাতে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক খারাপ হবে বলেই তাঁরা মনে করছেন। ওলির উপস্থিতিতেই তাঁরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। যদিও ওলি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

বিশেষজ্ঞদের বক্তব্য, গত এপ্রিলেও দলের ভিতর যথেষ্ট কোণঠাসা হয়ে পড়েছিলেন ওলি। কিন্তু মানচিত্রে বদল ঘটিয়ে দেশের মানুষের মধ্যে জাতীয়তাবাদ জাগিয়ে তুলতে পেরেছিলেন ওলি। সাধারণ মানুষের সমর্থনও পেয়েছিলেন। এতটাই যে সংসদে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানচিত্র বদলের বিলটিও পাশ করিয়ে নিতে পেরেছিলেন। কিন্তু তার পর যে মন্তব্য তিনি করেছেন, তা নিয়ে নতুন করে দলের ভিতরে কোণঠাসা হতে শুরু করেছেন ওলি। এর ফলাফল সুদূরপ্রসারী হতে পারে বলেই বিশেষজ্ঞদের ধারণা।  সূত্র : ডয়েচে ভেলে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa