ছবি: প্রতীকী
Advertisement
জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের নিকলীতে ভাসমান নৌকায় আগুন লেগে ঘুমন্ত অবস্থায় জহুর উদ্দিন (৪২) নামের এক মাঝি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলেসহ আরও চারজন। শুক্রবার (১৫ জানুয়ারি) ভোররাতে নিকলী উপজেলার সিংপুর বাজারের নৌকাঘাটে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিহত জহর উদ্দিনের ছেলে বাপ্পি (১৮), নিকলী সদরের আবু সামার ছেলে আবুল হাশেম (২৫), নিকলী মীরহাটি গ্রামের ইসরাফিলের ছেলে তারেক মিয়া (১৬) ও জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (১৬)। আহতদের আশংকাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। নিহত জহুর উদ্দিন নিকলী উপজেলা সদরের ইউনিয়নের মগলহাটি গ্রামের করিম উদ্দিনের ছেলে।

নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সিংপুর বাজারে একদিনের মেলা ছিলো। মুড়ি ও অন্যান্য সামগ্রীসহ নৌকা নিয়ে মেলায় যান জহুর উদ্দিন ও তার লোকজন। মেলা শেষে তারা ঘাটে ধনু নদীতে নৌকায় ঘুমিয়ে পড়েন। শেষ রাতে নৌকায় আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করেন। এসময় ঘটনাস্থলেই নিহত হন নৌকার মাঝি জহুর উদ্দিন। আহতদের প্রথমে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মশার কয়েল থেকে আগুন লাগে। পরে নৌকায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন পুরো নৌকায় ছড়িয়ে পড়ে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.