জুমবাংলা ডেস্ক: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় আজ অগ্নিকান্ডে ১৩টি দোকান ভস্মীভূত হয়েছে।

Advertisement
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ইমরান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে হার্ডওয়্যার, কসমেটিকস ও মুদি দোকানসহ মোট ১৩টি দোকান ভস্মীভূত হয়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



