জুমবাংলা ডেস্ক: লিথুনিয়া আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাক্ষাত করবেন। রোববার তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এ কথা জানায়।
ন্যাটো সম্মেলনের ফাঁকে এরদোয়ান-বাইডেন বৈঠক করবেন

Advertisement

এরদোয়ানের কার্যালয় এক বিবৃতিতে জানায়, আলোচনায় ‘ন্যাটোতে ইউক্রেনের অবস্থান, সুইডেনের ন্যাটো সদস্যপদ এবং এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের বিষয়ে আলোকপাত করা হবে, যা তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবে আশা করছে। তবে বৈঠকের সময় জানানো হয়নি খবর এএফপি’র।

মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া দুই দিনের ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে সোমবার এরদোয়ান এবং সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের মধ্যে আলোচনা হবে।

ক্রিস্টারসন সুইডেনের মার্কিন নেতৃত্বাধীন প্রতিরক্ষা সংস্থা ন্যাটোর ৩২তম সদস্য হওয়ার বিষয়ে তুরস্কের আপত্তি তুলে নিতে এরদোয়ানকে রাজি করাবেন বলে আশাবাদী।

এরদোয়ানের কার্যালয় বলেছে, সুইডেনের সদস্যপদ প্রাপ্তির সাথে তুরস্কের মার্কিন ফাইটার জেট কেনার আলোচনাকে  যুক্ত করা সঠিক নয়। ২৮ মে তুর্কি নেতার পুনঃনির্বাচিত হওয়ার পর এরদোয়ানের সাথে বাইডেনর ফোনালাপে নিজেই দু’টি বিষয় সংযুক্ত করেন।

বাইডেন ফোনালাপের পরে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, এরদোয়ান এখনও এফ-১৬-এ নিয়ে কাজ করতে চান।তিনি এরদোয়ানকে সুইডেনের সাথে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন।

এরদোয়ান রোববার সুইডেনকে তুরস্কের সমর্থন পেতে সন্দেহভাজন কুর্দি জঙ্গিদের কঠোরভাবে দমন করার ব্যাপারে তার দীর্ঘস্থায়ী অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। বাইডেনকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, ‘সুইডেন তার সন্ত্রাসবিরোধী আইনে পরিবর্তন এনে সঠিক পথে কিছু পদক্ষেপ নিয়েছে।’

জুন মাসে সড়কে ঝরলো ৫০৪ জনের প্রাণ, আহত ৭৮৫

তবে এরদোয়ান পুনরাবৃত্তি করে বলেন, সুইডেনের কুর্দিপন্থী গোষ্ঠীগুলিকে স্টকহোমে বিক্ষোভ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত পূবের পদক্ষেপগুলো বাতিল করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.