জুমবাংলা ডেস্ক: নড়াইল জেলায় আজ দুইদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় শহরের সুলতান মঞ্চ এলাকায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম।

নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ১ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন পৌর মেয়র আঞ্জুমান আরা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু।
নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান লিজা বলেন, নড়াইলে প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে নড়াইল’র পুরাকীর্তি, ইতিহাসান, ঐতিহ্য, বীরত্বগাঁথা, সংস্কৃতি ও সমৃদ্ধি নিয়ে আলোকচিত্র ।। প্রদর্শনীতে বিভিন্ন শিল্পীদের ৩৮টি চিত্র প্রদর্শন করা হচ্ছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



