জুমবাংলা ডেস্ক: নড়াইল জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে।

আজ দুপুরে নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন এনডিসি। এ অনুষ্ঠানে অংশগ্রহণের পর তিনি (বিভাগীয় কমিশনার) জেলা শিল্পকলা একাডেমি চত্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করবেন।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে হাসপাতাল,কারাগার,শিশু পরিবার, এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশনসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



