জুমবাংলা ডেস্ক: নড়াইল জেলায় আজ সকালে “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “ মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা” উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সুবর্ণজয়ন্তী র‌্যালী অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী মেলা মঞ্চ  চত্বরে  এ  সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

নড়াইল

Advertisement
শিল্পকলা একাডেমি সুবর্ণজয়ন্তী মেলা মঞ্চ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের পর মুক্তিযোদ্ধোদের নিয়ে সুসজ্জ্বিত গাড়ীর “ সুবর্ণজয়ন্তী র‌্যালী” নিয়ে জেলার তিন উপজেলা প্রদক্ষিণের উদ্যেশ্যে ছেড়ে যায়।

জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান, সাবেক  মুক্তিযোদ্ধা জেলা ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এস,এ, মতিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমূখ।

সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, সাংবাদিক,এনজিও প্রতিনিধি  এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.