Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নড়াইলে ১৪৪ ধারা জারি
বিভাগীয় সংবাদ

নড়াইলে ১৪৪ ধারা জারি

By Sibbir OsmanOctober 27, 2020Updated:October 27, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক: নড়াইলের কালিয়া উপজেলার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। এ সময়ে পৌর এলাকায় জনসভা কিংবা সমাবেশ করা ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নড়াইলে ১৪৪ ধারা জারি
নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল
Advertisement

জানা গেছে, সম্প্রতি কালিয়া উপজেলা এবং পৌর ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। দ্বিধাবিভক্ত নেতা-কর্মীরা পৃথকভাবে দুটি উপজেলা এবং পৌর কমিটি গঠন করে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় উভয় অংশের নেতা-কর্মীরা উপজেলা শহরে একই সময়ে সভা-সমাবেশের ডাক দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কালিয়া পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

গত ২২ অক্টোবর এফ এম সোহাগকে সভাপতি ও রাইসুল ইসলাম পান্নুকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কালিয়া উপজেলা কমিটি এবং এম এম তানভিরুল ইসলামকে সভাপতি এবং প্রশান্ত কুমার দাশকে সাধারণ সম্পাদক করে কালিয়া পৌর কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

২৩ অক্টোবর জেলা ছাত্রলীগ ঘোষিত কমিটিকে প্রত্যাখান করে তা বাতিলে বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষু্ব্ধ ও পদবঞ্চিত নেতাকর্মীরা। পরে মো. ইয়ামিন বিশ্বাসকে সভাপতি ও মহিবুল ইসলাম অনিককে সাধারণ সম্পাদক করে কালিয়া উপজেলা কমিটি এবং নিয়ামত হোসেন প্রাপ্তকে সভাপতি এবং রাইসুল ইসলাম হৃদয়কে সাধারণ সম্পাদক করে কালিয়া পৌর কমিটি ঘোষণা করেন বিক্ষুব্ধ ও পদবঞ্চিতরা।

জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার মীম বলেন, কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বেশ আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। যে কারণে কমিটি বাতিল করে আগামী এক বছরের জন্য কালিয়া উপজেলা কমিটি এবং কালিয়া পৌর কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নির্দিষ্ট সময়ের জন্য সভা-সমাবেশ করা ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa