Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নড়াইলে ২ কোটি টাকার প্রণোদনা ঋণ প্রদান
জাতীয় বিভাগীয় সংবাদ

নড়াইলে ২ কোটি টাকার প্রণোদনা ঋণ প্রদান

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 13, 2022Updated:January 13, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাস কোভিট-১৯ প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদের পুষিয়ে নিতে কৃষি, মৎস্য, হাঁস-মুরগী, গরুর খামারি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সোনালী ব্যাংক নড়াইল শাখার পক্ষ থেকে ১ কোটি ৯৭ লাখ টাকার স্বল্পসুদে প্রণোদনা ঋণ প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে জানা গেছে। ২০২০-২০২১ ও ২০২১-২০২২ অর্থবছরে সোনালী ব্যাংক নড়াইল শাখা মোট ১৩৫ জন কৃষি, মৎস্যচাষি, হাঁস-মুরগী, গরুর খামারি,ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের মাত্র ৪শতাংশ লভ্যাংশ হারে এ প্রণোদনা ঋণ প্রদান করেছে।যা করোনাকালীন ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি, হাঁস-মুরগী, গরুর খামারি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ উদ্যোক্তাদের জন্য ইতিবাচক দিক বলে মন্তব্য করেছেন সুবিধাভোগী ও ব্যাংক কর্মকর্তারা।

নড়াইল

Advertisement
সোনালী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মফিদুল ইসলাম বাসসকে জানান, করোনা দুর্যোগে কৃষি ও অকৃষি খাতের ক্ষতি পুষিয়ে নিতে ২০২০-২০২১ ও ২০২১-২০২২ অর্থবছরে স্বল্পসুদে সোনালী ব্যাংক নড়াইল শাখা থেকে মোট ১কোটি ৯৭ লাখ টাকার প্রণোদনা ঋণ প্রদান করা হয়েছে।এর মধ্যে চলতি অর্থবছরে ১কোটি ৫লাখ টাকার ঋণ প্রদান কার্যক্রম শেষের পথে।স্বল্পসুদের এ প্রণোদনা ঋণের চাহিদা ব্যাপক থাকায় চলতি অর্থবছরের শেষ আগামী জুনের অনেক আগেই ঋণ প্রদান কার্যক্রম শেষ হয়ে যাবে।চাহিদা থাকায় প্রণোদনা ঋণের মঞ্জুরী আরো বাড়ানোর জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো।আশাকরি বর্দ্ধিত ঋণের মঞ্জুরী পাবো।তখন আরো বেশি লোককে প্রণোদনা ঋণ দিতে পারবো।ব্যাংকের অফিসকালীন সময় শেষে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে করোনাকালীন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষি, মৎস্যচাষিসহ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের  খুঁজে বের করে তাদের প্রণোদনা ঋণ গ্রহণে উৎসাহ প্রদান করে থাকি বলে তিনি জানান।

নড়াইল পৌরসভাধীন মছিমদিয়া-হাটবাড়িয়া এলাকার করিম এগ্রো ফার্ম এন্ড ফিসারিজের স্বত্ত্বাধিকারী সাজেদুল করীম জানান,তিনি হাটবাড়িয়া এলাকায় ২একর জমিতে মাছের ঘের করেছেন।এছাড়া গরু-ছাগলের ফার্মও গড়ে তুলেছেন।করোনাকালীন ব্যবসা মন্দা হওয়ায় চরম আর্থিক ক্ষতির সম্মূখীন হন।পরে খোঁজ নিয়ে জানতে পারেন সোনালী ব্যাংক নড়াইল শাখা থেকে প্রণোদনা ঋণ দেয়া হচ্ছে।তিনি ব্যাংকের এ শাখা থেকে ২০লাখ টাকা প্রণোদনা ঋণ নিয়ে মাছের ঘেরের এবং গরুর ফার্মের ব্যবসায় ঘুরে দাঁড়িয়েছেন।ঋণের টাকা বিনিয়োগ করে তিনি লাভের মুখ দেখা শুরু করেছেন বলে জানান।

পৌরসভার দুর্গাপুর এলাকার বাসিন্দা ইশরাত জাহান জানান,তিনি তৈয়বা মুরগী ফার্ম নামে একটি হাঁস-মুরগী খামার গড়ে তোলেন।করোনা দুর্যোগে তার এ ব্যবসায় ভাটা পড়ে।ক্ষতির সম্মূখীন হন তিনি।পরবর্তীতে সোনালী ব্যাংক নড়াইল শাখা থেকে ১লাখ টাকা প্রণোদনা ঋণ নিয়ে মুরগী ফার্মকে আবার চাঙ্গা করে তুলেছেন।শহরের চৌরাস্তা এলাকার চা বিক্রেতা কোহিনুর টি ষ্টলের স্বত্ত্বাধিকারী কোহিনুর বেগম বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চা ষ্টল বন্ধ থাকায় আয়ের পথও বন্ধ হয়ে যায়।অভাব-অনটনের মধ্যে দিন কাটতে থাকে।এক পর্যায়ে স্বল্পপুঁজিটুকোও ভেঙ্গে খেতে শুরু করি।পরবর্তীতে দোকান চালু করতে হিমশিম খেতে থাকি। সোনালী ব্যাংক নড়াইল শাখার কর্মকর্তারা আমাকে স্বল্পসুদের প্রণোদনা ঋণের কথা বলেন।আমি পরবর্তীতে কোন প্রকার হয়রানি ছাড়াই ৫০হাজার টাকা প্রণোদনা ঋণ পাই।করোনা দুর্যোগকালীন ক্ষতি পরবর্তী টি ষ্টলে নতুনভাবে বিনিয়োগ করে আয়ের মাধ্যমে পরিবার পরিজন নিয়ে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছি বলে তিনি জানান। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa