
নিহত নুর ইসলাম একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর ছেলে। পেশায় তিনি একজন হোটেল শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, বিকেলে নিজেদের পুকুরের ওপরে বাঁশ দিয়ে লাইন টেনে বাতি দিতে যায় নুর ইসলাম। এ সময় পুকুরের ওপর থাকা লাইনের ওপর দিয়ে একটি কাঁচা বাঁশ দিয়ে তার পার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান তিনি। স্থানীয়রা তা দেখে পুলিশকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



