Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক পদত্যাগ করলেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী

By Shamim Rezaনভেম্বর 6, 20202 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। মার্কিন নির্বাচনে পরাজিত হতে চলেছেন ট্রাম্প এবং দেশটিতে যখন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে তখনই পদত্যাগপত্র জমা দিলেন মার্ক এসপার।

শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদনে তার পদত্যাগের কথা জানানো হয়েছে। বলা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে মতবিরোধের পাশাপাশি মার্ক এসপারের পুনঃনিয়োগের সম্ভাবনাও ক্ষীণ হয়ে এসেছিল।

এনবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করে নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রেসিডেন্টের জন্য পথ সহজ করে দেন। তবে এসপারের বিষয়ে জল্পনা ছিল যে, নির্বাচনের পর ট্রাম্প তাকে বরখাস্ত করতে পারেন। সেক্ষেত্রে এসপার আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগের মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেন। এছাড়া, মার্কিন প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ আরো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন কিংবা তাদেরকে বরখাস্ত করা হয়েছে। ট্রাম্পের আমলে যত মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে বহিষ্কার অথবা পদত্যাগে বাধ্য করা হয়েছে আমেরিকার ইতিহাসে তা নজিরবিহীন।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ জর্জিয়ায় ড্যামোক্রেটদের প্রার্থী জো বাইডেনের চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ হাজার ৯০২ ভোটে এগিয়ে আছেন। এখন ওই রাজ্যে ১৬ হাজার ১০৫ ভোট গণনা বাকি আছে। রাজ্যটিতে ১৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে। বৃহস্পতিবার সেখানকার কর্মকর্তারা বলেন, প্রক্রিয়ার কারণে ভোট গণনায় সময় লাগছে।

মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয় কেড়ে নিতে তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে ভোটগণনা যত শেষের দিকে যাচ্ছে, ড্যামোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন ততই জয়ের দিকে এগোচ্ছেন।

ট্রাম্প বলেন, তারা নির্বাচনের বিজয়কে চুরি করতে চেষ্টা করছে। ভোট শেষ হওয়ার দুদিন পর তিনি এই অস্বাভাবিক মন্তব্য করেছেন। কিন্তু কীভাবে তার বিজয় ছিনিয়ে নেয়া হচ্ছে, তার পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি। এমন কি সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্নও নেননি তিনি। এই জ্বালাময়ী বিবৃতি দিতে তিনি ১৭ মিনিট সময় নিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

জুন 16, 2026
oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

জুন 16, 2026
ভূমিকম্পে কাঁপল চীন

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

জুন 16, 2026
Latest News
সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

ভূমিকম্পে কাঁপল চীন

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

বাংলাদেশ সীমান্ত

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

ট্রাম্প

চুক্তি সইয়ের সব কাজ শেষ, বিস্তারিত আসছে : ট্রাম্প

ইরানি

বারবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা সংশয়ে ইরানিরা

নতুন তৎপরতা

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa