Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পদত্যাগ নয়, আস্থা ভোটের ডাক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক

পদত্যাগ নয়, আস্থা ভোটের ডাক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 4, 20212 Mins Read

পদত্যাগ নয়, আস্থা ভোটের ডাক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পার্লামেন্টে আস্থা ভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্স, মালয় টাইমস’র।

পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের মুখে থাকা দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বুধবার এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন।

বুধবারের ভাষণে নিজের প্রধামন্ত্রিত্বের পদ প্রশ্নের মুখে পড়েছে বলে স্বীকার করেছেন মুহিউদ্দিন, তবে এটিও বলেছেন- এখনও মালয়েশিয়ার কেন্দ্রীয় পার্লামেন্ট দেওয়ান রাকইয়াতের অধিকাংশ আইনপ্রণেতার সমর্থন তার সঙ্গে আছে।

টেলিভিশনে নিজ বক্তব্যে মুহিউদ্দিন বলেন, ‘সম্প্রতি আমার প্রধানমন্ত্রীত্বের পদ নিয়ে কিছু প্রশ্ন দেখা দিয়েছে এবং এ সম্পর্কে আমি সচেতন। এ কারণে আমি মহামান্য রাজাকে বলেছি- উদ্ভুত পরিস্থিতিতে দেশের সংবিধান ও আইনি প্রক্রিয়া মেনে দেওয়ান রাকইয়াতে আস্থা ভোট হওয়া প্রয়োজন।’

‘আগামী সেপ্টেম্বরে পার্লামেন্ট সেশন শুরু হলে এই আস্থা ভোটের আয়োজন হবে। এটি আমার রাজনৈতিক জীবনের একটি বড় চ্যালেঞ্জ এবং আমি তা গ্রহণ করছি। কারণ, দেওয়ান রাকইয়াতের অধিকাংশ আইনপ্রণেতা আমার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।’

করোনা মাহামরি মোকাবেলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগে মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের দাবিতে মালয়েশিয়াজুড়ে বিক্ষোভ চলছে।

মুহিউদ্দিনের পক্ষের লোকজন যদিও বলছেন, দেশের করোনা মহামারির কারণে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে, কিন্তু বিরোধীদের অভিযোগ- প্রধানমন্ত্রীর পদ সুরক্ষিত রাখতে মহামারির অজুহাত টানছেন তিনি ও তার পক্ষের লোকজন।

মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থার দেশ মালয়েশিয়ায় এখনও রাজতন্ত্রের প্রচলন আছে। মালয়েশিয়ার রাজা দেশটির সরকারের আলঙ্করিক প্রধান। তবে দেশে জরুরি অবস্থা জারির ক্ষমতা এখনও তিনি রাখেন; কিন্তু এক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হয়।

মালয়েশিয়ার বর্তমান রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমাদ শাহ সম্প্রতি অভিযোগ করেছেন, দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে তাকে ভুল পরামর্শ দিয়েছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। গত সপ্তাহে এ কারণে প্রধানমন্ত্রীকে ভর্ৎসনাও করেছেন তিনি, যা দেশটির রাজনীতির ইতিহাসে বিরল।

২০২০ সালের মার্চে পার্লামেন্টে একদমই অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়ে মালয়েশিয়ার বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। জোটের প্রধান শরিক মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশন পার্টি (ইউএমএনও) সে সময় তাকে সমর্থন দিয়েছিল। তবে গত জুলাই মাসের শুরুর দিকে সেই সমর্থন প্রত্যাহার করে নিয়েছে দলটি।

মালয়েশিয়ার সরকারব্যবস্থা ও সংবিধানবিশেষজ্ঞরা জানিয়েছেন, এ পরিস্থিতিতে পার্লামেন্টে আস্থা ভোটের আয়োজন করতে হবে। যদি মুহিউদ্দিন ইয়াসিন সেই ভোটে জিততে পারেন, তবেই তিনি এবং তার মন্ত্রিসভার সব সদস্য সুরক্ষিত থাকবেন।

এদিকে, মালয়েশিয়ার পার্লামেন্টের একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, বুধবার দ্বিতীয়বারের মতো ইউএমএনও জানিয়েছে, মুহিউদ্দিন ইয়াসিনের প্রতি দলটির সমর্থন নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa