জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলেদের জালে প্রায় ১২ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে। মাছটি ২৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।
১২ কেজির রুই

Advertisement

আজ শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার পদ্মা নদীতে জেলে খোকন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

খোকন হালদার বলেন, ‘প্রতিদিনের মতো আজ ভোরে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ ধরতে যাই। নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ মাছ না পেয়ে হতাশ হয়ে যাই। ভোর ছয়টার দিকে আরেকবার নদীতে জাল ফেলি। জাল তুলতেই বড় এই রুই মাছটি ভেসে ওঠে। পরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ২৬ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন।’

শাহজাহান শেখ বলেন, আজ সকাল সাতটার দিকে জেলে খোকন হালদার তাঁকে মুঠোফোনে মাছের বিষয়টি জানান। এরপর মাছটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ২৪ হাজার ৪০০ টাকায় কিনে নেন তিনি। মাছটি বিক্রির জন্য ঢাকার এক ব্যবসায়ীকে জানালে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকায় মোট ২৭ হাজার ৬০০ টাকায় তিনি কেনেন।

গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ বলেন, বছরের নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে এ ধরনের মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। এ ছাড়া এখন নদীতে পানি বাড়ায় বড় বড় মাছ পাওয়া যাবে। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল, বাগাড়সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে মনে করেন তিনি।

এক ঘাটে বিক্রি হচ্ছে কোটি টাকার ইলিশ মাছ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.