
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মোঃ সিরাজুল কবির খান জানান, বালু বোঝাই আল মোল্লা নামের একটি বাল্কহেড প্রচন্ড স্রোতের কারনে পদ্মাসেতুর সাত নম্বর পিলারের কাছে একটি লোহার যন্ত্রাংশের সাথে ধাক্কা লাগে। এরপর পিছন দিক থেকে আসা আরেকটি বাল্কহেড নূরজাহানও ধাক্কা দেয়। এসময় চাদপুরগামী দুইটি বাল্কহেড ডুবি যায়। নৌ-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দশ শ্রমিককে উদ্ধার করেছে। এই ঘটনায় কেউ নিখোঁজ নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



