Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ওপার বাংলা পদ্মা সেতুর প্রভাব : কলকাতা থেকে আগরতলা যাওয়া যাবে ৫ ঘণ্টায়
ওপার বাংলা স্লাইডার

পদ্মা সেতুর প্রভাব : কলকাতা থেকে আগরতলা যাওয়া যাবে ৫ ঘণ্টায়

By Saumya SarakarMarch 24, 20242 Mins Read

পদ্মা সেতুর প্রভাব : কলকাতা থেকে আগরতলা যাওয়া যাবে ৫ ঘণ্টায়

Advertisement
জুমবাংলা ডেস্ক : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরে খুবই কম সময়ে ট্রেনে করে আগরতলা থেকে যাওয়া যাবে কলকাতা। ওই ট্রেন চলবে বাংলাদেশের ওপর দিয়ে। এখন কলকাতা থেকে আগরতলা পর্যন্ত ট্রেনে যেতে সময় লাগে প্রায় ৩১ ঘণ্টা। কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে ওই ট্রেন চলাচল শুরু হলেই ৩১ ঘন্টার এই যাত্রাপথ কমে হবে ৫ ঘন্টা।

এখন শিয়ালদহ স্টেশন থেকে আগরতলা পর্যন্ত ট্রেন চলে। ওই ট্রেন চলে গুয়াহাটি হয়ে। সেই ট্রেন যায় হাফলং, নিউ করিমগঞ্জ, ধর্মনগর হয়ে। সকাল ৬টা ৫০মিনিটে ওই ট্রেন শিয়ালদহ ছেড়ে পরদিন সন্ধ্যা ৬টা নাগাদ আগরতলা পৌঁছায়।
ইতিমধ্যেই পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলছে। সেই সঙ্গে যশোর পর্যন্ত রেললাইনের কাজ চলছে দ্রুতগতিতে। চলতি বছরের জুন মাসেই ওই লাইনের কাজ সম্পূর্ণ হওয়ার কথা।

অন্যদিকে, গত বছর অক্টোবর মাসে চালু হয় আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত রেললাইন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে ওই লাইনের উদ্বোধন করেন। তখনই জানানো হয় যে, আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত ট্রেন চলবে।

সূত্রের খবর, আগরতলা থেকে আখাউড়া হয়ে ঢাকা পর্যন্ত আসতে সময় লাগবে প্রায় ২ ঘণ্টা। আর ঢাকা থেকে পদ্মা সেতু এবং যশোর হয়ে শিয়ালদহ বা কলকাতা আসতে সময় লাগবে আরও ৩-৪ ঘণ্টা। ফলে ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যেই ট্রেনে করে আগরতলা থেকে সরাসরি কলকাতা আসতে পারবেন ত্রিপুরার বাসিন্দারা। সেই সঙ্গে জানা গেছে, ওই ট্রেন ঢাকার কমলাপুর হয়ে আসবে। তবে আগরতলা থেকে আসা সেই ট্রেনে বাংলাদেশিরা উঠতে পারবেন কী না সেটা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে তিনটি ট্রেন চলাচল করে। এখন দুই দেশের মধ্যে চলে মৈত্রী, বন্ধন এবং মিতালী এক্সপ্রেস। এরমধ্যে মৈত্রী এক্সপ্রেস চলে কলকাতা-ঢাকা রুটে। কলকাতা ও খুলনার মধ্যে চলে বন্ধন এক্সপ্রেস। আর মিতালী এক্সপ্রেস চলে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত।

তবে এই ট্রেনগুলিতে, বিশেষ করে কলকাতা ট্রেনে বাড়ছে যাত্রী সংখ্যা। তাই এই রুটে আরও বেশি ট্রেন চালানোর দাবি উঠেছে একাধিক মহল থেকে। এই নিয়েও দুই দেশের রেল এবং বিদেশমন্ত্রকের আধিকারিকরা আলোচনা এবং চিন্তাভাবনা করছেন বলেও জানা গেছে।

জেলে থেকে কি দিল্লির সরকার চালাতে পারবেন কেজরিওয়াল?

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

June 25, 2026
বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

June 25, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026

Latest News

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

A

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa