Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পবিত্র কাবা প্রাঙ্গণে ঈদের জামাত
আন্তর্জাতিক ইসলাম ধর্ম

পবিত্র কাবা প্রাঙ্গণে ঈদের জামাত

By Sibbir OsmanJune 28, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববীতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। মসজিদুল হারামে ইমাম ছিলেন শায়খ ড. ইয়াসির আল-দাওসারি এবং মসজিদে নববীতে ইমাম ছিলেন শায়খ ড. হুসাইন বিন আবদুল আজিজ আলে শেখ। নামাজের পর খুতবায় তারা ঈদের তাৎপর্য, কোরবানির বিধান ও হজের প্রেক্ষাপট তুলে ধরেন।
পবিত্র কাবা প্রাঙ্গণে ঈদের জামাত

Advertisement

বিশ্বের নানা প্রান্ত থেকে বাইতুল্লায় আগত হাজিদের শুভেচ্ছা জানিয়ে শায়খ ড. ইয়াসির আল-দাওসারি বলেছেন, আল্লাহর বিশেষ অনুগ্রহে হাজিরা গতকাল আরাফাতের ময়দানে অবস্থান করেছেন এবং মুজাদালিফায় রাত্রি যাপন করেছেন।

এরপর মিনায় গিয়ে পাথর নিক্ষেপ করেছেন। আজ পবিত্র ঈদের দিনে তারা অনেক কাজ সম্পন্ন করবেন। তিনটি জামরায় পাথর নিক্ষেপ করবেন, কোরবানি করবেন, মুথার চুল কাটবেন, কাবাঘর তাওয়াফ করবন এবং সাফা ও মারওয়া পাহাড় সায়ি করবেন। আল্লাহ হাজিদের এসব আমল কবুল করুন।

হজের শিক্ষা প্রসঙ্গে শায়খ ইয়াসির বলেছেন, হজ একজন মুসলিমকে ইসলামের সব স্তম্ভের সঙ্গে নতুনভাবে পরিচিত করে তুলে। এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ রয়েছে। বিদায় হজের ভাষণে রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা আল্লাহকে তোমাদের রব হিসেবে ভয় কোরো। তোমাদের মাসে রোজা রাখো।

তোমাদের সম্পদের জাকাত আদায় কোরো। তোমাদের মধ্যে দায়িত্বশীলদের আনুগত্য কোরো। তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে।’

তিনি আরো বলেন, পবিত্র হজ মুসলিমদের মধ্যে সমতা প্রতিষ্ঠা করে এবং সবাইকে এক কাতারে এনে দেয়। মানুষের মুখের ভাষা, গায়ের রঙ, স্থানগত পার্থক্যের পরও সবাই একসঙ্গে এক স্থানে সমবেত হয়।

من مقاصد سورتي الأعلى والغاشية:
تذكير النفس بالحياة الأخروية وما فيها من الثواب والعقاب، وتخليصها من التعلقات الدنيوية، والنظر في براهين قدرة الله عز وجل.

تلاوة فضيلة الشيخ أ.د.⁧#ياسر_الدوسري صلاة #عيد_الأضحى 10 ذو الحجة 1444هـ. pic.twitter.com/jjKCg530do

— شؤون الأئمة والمؤذنين (@Emam_moathen) June 28, 2023


এর মাধ্যমে ইসলামের বৈশ্বিক প্রভাব ও এক আল্লাহর দাসত্বের চিত্র ফুটে উঠে।

এর আগে গতকাল আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিয়েছেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ইউসুফ বিন মুহাম্মদ। খুতবায় তিনি সমবেত মুসলিমদের তাকওয়া তথা আল্লাহভীতি অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সাফল্য অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।

মাকে সারপ্রাইজ দিলেন ছেলে, নিজে বিমান চালিয়ে নিয়ে গেলেন হজে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa