
পবিত্র মসজিদুল হারামের কাবা প্রাঙ্গণে সব সময় মুসল্লিদের ভিড় থাকে। করোনাকালেও স্বাস্থ্যবিধি মেনে চলছে ওমরাহ পালন ও নামাজ আদায়। প্রবল বৃষ্টি মুসল্লিদের দেহ ও মনে তৈরি করে অনাবিল প্রশান্তি। বৃষ্টিতে ভিজে মুসল্লিদের ওমরাহ পালন ও নামাজ আদায় করতে দেখা যায়।
প্রবল বৃষ্টি বর্ষণে তীব্র গরম থেকে ক্ষণিকের জন্য মুক্তি মেলে মুসল্লিদের। সবার মধ্যে তৈরি হয় ভিন্ন রকম অনুভূতি। বৃষ্টিস্নাত কাবা ঘরের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আবেগ-অনুভূতি প্রকাশ করেন মসজিদুল হারামে অবস্থানকারীরা।
এদিকে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে রমজানের প্রথম ১০ দিনে ১৫ লাখের বেশি মুসল্লি পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ও ওমরাহ পালন করেছেন। করোনা টিকা নেওয়ার পর স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাঁরা পবিত্র মসজিদুল হারামে প্রবেশ করেন।
সূত্র : আরব নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



