Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক পবিত্র কাবা শরিফের পুরনো গিলাফ যা করা হয়
আন্তর্জাতিক

পবিত্র কাবা শরিফের পুরনো গিলাফ যা করা হয়

By Sibbir OsmanAug 1, 2022, 7:16 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: কাবা শরিফ বিশ্ব মুসলিম উম্মাহর কাছে পৃথিবীর পবিত্রতম ঘর। এ ঘর যেমন তাদের কাছে প্রিয়, তেমনি ঘরের প্রতিটি বস্তুও তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু। কাবা শরিফের গিলাফ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। কোথায় বানানো হয়, কিভাবে বানানো হয়, কী দিয়ে বানানো হয় ইত্যাদি নানা বিষয় সবাই জানতে চায় এবং এ নিয়ে লেখাজোকাও কম হয়নি কিন্তু আজ তুলে ধরা হলো কাবার পুরনো গিলাফ কী করা হয়, সে সম্পর্কে-

আলজাজিরা জানায়, বর্তমানে কাবাঘর থেকে গিলাফ খোলার পর তা সৌদি সরকারের একটি বিশেষ কমিটির কাছে হস্তান্তর করা হয়। পরে কর্তৃপক্ষ বড় গিলাফটি ছোট ছোট টুকরো করে তা উপঢৌকন হিসেবে দেয়ার জন্য। এরপর ওই টুকরোগুলো বিশ্বের গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাষ্ট্র ও সৌদিতে অবস্থিত দূতাবাসগুলোকে উপঢৌকন দেয়া হয়।

উল্লেখ্য, এ বছর কাবার গিলাফ পরিবর্তন করা হয় হিজরি ১৪৪৪ সালের প্রথম দিন তথা স্থানীয় সময় গত শুক্রবার সূর্যাস্তের পরে। প্রতিবছর হজ মৌসুমে ৯ জিলহজ গিলাফ পরিবর্তনের ঐতিহ্য থাকলেও এবার তা রক্ষা করা হয়নি; বরং হিজরি নববর্ষকে স্মরণীয় করতে মুহাররমের প্রথম দিনে কাবার গায়ে নতুন গিলাফ পরানো হয়েছে। বছরে একবার কাবাঘরে নতুন গিলাফ মোড়ানো একটি প্রাচীন ঐতিহ্য।
কাবা
প্রতিবছরের নতুন গিলাফ তৈরির জন্য রয়েছে বিশেষায়িত প্রতিষ্ঠান। মক্কার উম্মুল জাওদে অবস্থিত প্রতিষ্ঠানটির নাম ‘দ্য কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফ্যাকচারিং দ্য কাবা’স কিসওয়াহ’। এখানে কর্মরত দুই শ’ কর্মকর্তা কাবার গিলাফ পরিবর্তনের কাজটি সম্পন্ন করেন।

১৩৪১ মোতাবেক ১৯৬২ সালে সৌদির প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ বিন আবদুর রহমান আলে সৌদ গিলাফ তৈরির একটি প্রতিষ্ঠান স্থাপনের নির্দেশ দেন। ১৩৯৭ মোতাবেক ১৯৯৭ সালে গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ২০১৭ সালে বাদশাহ সালমানের নির্দেশনায় এর নাম দেয়া হয় ‘দ্য কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফ্যাকচারিং দ্য কাবা’স কিসওয়া’। পবিত্র কাবাঘরের গিলাফ তৈরির প্রধান ক্যালিওগ্রাফার হিসেবে দুই দশক ধরে কাজ করছেন বাংলাদেশের শায়খ মুখতার আলম।

মূলত ৪৭ টুকরা কাপড় দিয়ে গিলাফ তৈরি করা হয়। ১৬ মিটার দৈর্ঘ্যের বিশ্বের সর্ববৃহৎ সেলাই মেশিনে করা হয় এসব কাজ। কারুকার্যের অনেক কাজ হাতেও করা হয়। কাপড়ের ভিন্ন ভিন্ন পাঁচটি অংশ একত্রে সেলাই করা হয় এবং তামার রিং দিয়ে গোড়ায় স্থির করা হয়। ৬৭০ কেজি কাঁচা রেশম কালো রং করা হয়। ২১ ক্যারেটের ১২০ কেজি স্বর্ণ ও ১০০ কেজি রুপার সুতা দিয়ে সেই কাপড়ে লেখা হয় পবিত্র কুরআনের কারুকাজখচিত আয়াত। গিলাফের সব কাজ শেষ করতে ছয় থেকে আট মাস সময় লাগে। সব মিলিয়ে ৮৫০ কেজি ওজনের এই গিলাফ তৈরিতে ব্যয় হয় ২৫ মিলিয়ন সৌদি রিয়াল বা সাড়ে ছয় মিলিয়ন মার্কিন ডলার। এই গিলাফকে বিশ্বের ব্যয়বহুল কাপড় বলে মনে করা হয়।

সূত্র : আলজাজিরা ও আরব নিউজ

আগে ম্যাগি পরে বিয়ে, অপেক্ষা করতে বললো বরকে

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

May 23, 2026, 4:29 PM Asia/Dhaka
চীনে কয়লা খনি

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : ৯০ জন নিহত, নিখোঁজ ৯

May 23, 2026, 4:25 PM Asia/Dhaka

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক লিক আতঙ্ক, ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

May 23, 2026, 2:04 PM Asia/Dhaka
Latest News
তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

চীনে কয়লা খনি

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : ৯০ জন নিহত, নিখোঁজ ৯

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক লিক আতঙ্ক, ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

পদত্যাগ করলেন তুলসি গ্যাবার্ড, নেপথ্যে কি ট্রাম্পের সঙ্গে মতবিরোধ?

গ্রিন কার্ড

গ্রিন কার্ড নিয়ে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান

দাম বাড়ানো হয়েছে

ভারতে তৃতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম

গ্যাস বিস্ফোরণ

চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

গ্রিন কার্ড

গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন

গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp