Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পবিত্র হজ অনুষ্ঠিত হওয়া নিয়ে যা জানালো সৌদি আরব
আন্তর্জাতিক

পবিত্র হজ অনুষ্ঠিত হওয়া নিয়ে যা জানালো সৌদি আরব

By Sibbir OsmanApril 1, 2020Updated:April 1, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : চাঁদ দেখা সাপেক্ষে ৩০ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় হজ পালনেচ্ছুকদের করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছে সৌদি আরব।
পবিত্র হজ অনুষ্ঠিত হওয়া নিয়ে যা জানালো সৌদি আরব

Advertisement

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

সৌদি আরব করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফেব্রুয়ারি মাসের শেষ দিকে উমরা স্থগিত করে। ওই পদক্ষেপের পর হজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিভিন্ন গণমাধ্যমে হজ বন্ধের গুজবও ছড়িয়েছে। এই পরিস্থিতিতে সৌদি মন্ত্রী এ কথা বললেন।

মন্ত্রী মোহাম্মদ সালেহ বলেন, আমরা হজযাত্রী ও উমরা পালনে আগ্রহীদের সেবা দিতে পুরোপুরি প্রস্তুত। তবে বর্তমান বিশ্বে করোনা মহামারির কারণে সাবধানতা প্রয়োজন। আমরা নাগরিকদের স্বাস্থ্য রক্ষার কথা বিবেচনায় রেখেছি। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব মুসলিম ভাই ও বোনকে হজ চুক্তির জন্য অপেক্ষা করতে বলছি।

সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন সাক্ষাৎকারটি পবিত্র কাবার ঘরের সামনে দাঁড়িয়ে দিয়েছেন। এর আগে তিনি মক্কার বিভিন্ন হোটেল ও মসজিদে হারাম পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। তিনি সাক্ষাৎকারে বেশ জোর দিয়ে বলেছেন, মুসলমানদের আবেগের বিষয়টি সম্পর্কে আমরা অবগত। পরিস্থিতি উন্নতি হওয়ামাত্র মক্কা-মদিনা খুলে দেওয়া হবে।

সৌদি আরব উমরা স্থগিত করার পাশাপাশি দেশটি সকল আন্তর্জাতিক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। মার্চের শেষের দিকে মক্কা ও মদিনাসহ কয়েকটি শহরে প্রবেশ নিষিদ্ধ করেছে।

হজে সারাবিশ্ব থেকে প্রায় বিশ লক্ষাধিক মানুষ সৌদি আরব গমন করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২ শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। বিশ্বব্যাপী ৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। মৃত্যু হয়েছে সাড়ে ৪২ হাজারের বেশি মানুষের। আর সৌদি আরবে এক হাজার ৫৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ১০ জন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa