Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পরকীয়ায় লিপ্ত স্বামী ঘরছাড়া: সংসারে ফিরিয়ে আনলো পুলিশ
বিভাগীয় সংবাদ

পরকীয়ায় লিপ্ত স্বামী ঘরছাড়া: সংসারে ফিরিয়ে আনলো পুলিশ

By Sibbir OsmanAugust 30, 20212 Mins Read

পরকীয়ায় লিপ্ত স্বামী ঘরছাড়া: সংসারে ফিরিয়ে আনলো পুলিশ
প্রতীকী ছবি
Advertisement
জুুমবাংলা ডেস্ক: বিয়ের পর থেকে সুখেই সংসার করছিলো নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক দম্পতি।কিন্তু সন্তান হওয়ার কিছু দিনের মধ্যে অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন স্বামী।একদিন তার স্ত্রী ওই নারীর সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই লেগে থাকত ঝগড়া-বিবাদ।একপর্যায়ে স্ত্রী ও সন্তানকে রেখে বাড়ি থেকে পালিয়ে যান ওই ব্যক্তি।

এদিকে স্বামী সংসার ছেড়ে চলে পালিয়ে যাওয়ায় সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েন তার স্ত্রী। দেশের বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেন স্বামীকে। অনেক চেষ্টার পরও স্বামীর সন্ধান না পেয়ে দ্বারস্থ হন পুলিশের।অভিযোগ করেন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ে। স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ওই ব্যক্তিকে খোঁজে বের করে সংসারে ফিরিয়ে দেয় পুলিশ।

সোমবার (৩০ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো সোহেল রানা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

মো সোহেল রানা বলেন, ওই গৃহবধূ বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, তার এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সন্তান জন্ম নেয়ার কিছুদিন পর থেকে তার স্বামী অন্য নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন। একদিন অপরিচিত ওই নারীর সঙ্গে স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি। এরপর থেকেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এক পর্যায়ে তার স্বামী স্ত্রী সন্তান রেখে বাড়ি থেকে পালিয়ে যায়। প্রায় এক বছর তিনি তার স্বামীকে বিভিন্ন জায়গায় খুঁজেছেন। স্বামীর আত্মীয়-স্বজনরাও তাকে কোনো ধরনের সহযোগিতা করেনি।

তিনি বলেন, সম্প্রতি ওই নারী জানতে পেরেছেন, তার স্বামী রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। এরপর তিনি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চান। তবে এ বিষয়ে তিনি কোনো মামলা করতে চাননি। তিনি চান তার স্বামী সংসারে ফিরে আসুক। তাকে ও তার সন্তানকে নিয়ে সংসার করুক।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, গৃহবধূর স্বামীকে খুঁজে বের করে তাকে প্রয়োজনীয় আইনি সহযোগিতা দিতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং থেকে যাত্রাবাড়ী থানার ওসি মো. মাজহারুল ইসলামকে নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে গৃহবধূকে জানানো হয়, তিনি অভিযোগ করলে তার স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। কিন্তু তিনি তাতে রাজি হননি। তার ইচ্ছা অনুযায়ী স্বামীকে খুঁজে বের করে সংসারে ফিরিয়ে দেয় পুলিশ। সংসার রক্ষা করতে স্বাভাবিক আইনি প্রক্রিয়া অবলম্বনের পাশাপাশি উভয় পক্ষকে প্রয়োজনীয় কাউন্সিলিংও করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

June 25, 2026
Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

June 25, 2026
fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

June 25, 2026

Latest News

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa