Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পরমাণু ক্ষেত্রে ১৩৩ সাফল্য উন্মোচন করলো ইরান
আন্তর্জাতিক

পরমাণু ক্ষেত্রে ১৩৩ সাফল্য উন্মোচন করলো ইরান

By জুমবাংলা নিউজ ডেস্কApril 10, 20212 Mins Read
পরমাণু ক্ষেত্রে ১৩৩ সাফল্য উন্মোচন করলো ইরান
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু ক্ষেত্রে ১৩৩টি সাফল্য উন্মোচন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে আজও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পার্সটুডে’র।

প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এসব অনুষ্ঠানের কয়েকটিতে সরাসরি উপস্থিত হয়েছেন। আবার কোনো কোনোটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেছেন।

গতকাল (শুক্রবার) ছিল ইরানের জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস। এ উপলক্ষে গতকাল থেকেই নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট রুহানি আজ পরমাণু শিল্পে অর্জিত ১৩৩ সাফল্য উন্মোচন ও উদ্বোধনের নির্দেশ দেন।

তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোয়ান্টাম,লেজার,নিউক্লিয়ার মেডিসিন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন।

এছাড়া ইরানের প্রেসিডেন্ট আজ পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে উপস্থিত হন। ঐ প্রদর্শনীতে পারমাণবিক ক্ষেত্রে গত এক বছরের নানা সাফল্য তুলে ধরা হচ্ছে। এসব সাফল্য ঘুরে ঘুরে দেখেন রুহানি।

ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি এর আগে জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ খাতে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আইআর -৯ সেন্ট্রিফিউজের মেকানিক্যাল পরীক্ষা। এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিজউজ। এটি ইরানিরা নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছেন এবং তা ভালো কাজ করছে।

ইরানে ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসের ২০ তারিখ জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয়। গতকাল থেকেই দিবসটি পালন শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল ইস্ফাহানে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯টি পণ্য উন্মোচন করা হয়েছে। আজও পরমাণু প্রযুক্তি দিবসের নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa