Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পরমাণু চুক্তির বিষয়ে অবস্থান ঘোষণা করলেন বাইডেনের উপদেষ্টারা
আন্তর্জাতিক

পরমাণু চুক্তির বিষয়ে অবস্থান ঘোষণা করলেন বাইডেনের উপদেষ্টারা

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 21, 2021Updated:January 21, 20212 Mins Read

পরমাণু চুক্তির বিষয়ে অবস্থান ঘোষণা করলেন বাইডেনের উপদেষ্টারা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রাক্কালে বাইডেনের উপদেষ্টা ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ইরানসহ আরো কয়েকটি বিষয়ে নীতি নির্ধারণের বিষয়ে সিনেটে বৈঠক করেছেন। খবর পার্সটুডে’র।

যেকোনো মূল্যে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখার কথা উল্লেখ করে বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, ‘পরমাণু সমঝোতার মাধ্যমে ইরানের পরমাণু কার্যক্রম সীমিত করতে আমরা সক্ষম হয়েছিলাম কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরকার এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় ফের ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে।’ এদিকে, জো বাইডেন প্রশাসনের সম্ভাব্য গোয়েন্দা প্রধান এভ্রিল হেইনেস বলেছেন, ‘ইরান যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে আমরাও এ চুক্তিতে ফিরে আসব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমনটি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ কেননা ইরানের সঙ্গে দূরত্ব অনেক বেড়ে গেছে।’ তিনি আরো বলেছেন, ‘পরমাণু সমঝোতায় ওয়াশিংটনকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই চুক্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব কমিয়ে আনার বিষয়টিকে অন্তর্ভুক্ত করতে হবে।

জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর ইরান ও পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন নীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও বাস্তবতা হচ্ছে বাইডেন ও তার উপদেষ্টারাও ইরানের ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিরই অনুসরণ করছেন। তাদের কেউ কেউ এও দাবি করেছেন, ইরান পরমাণু বোমা তৈরির খুব কাছাকাছি অবস্থানে চলে গেছে। একইসঙ্গে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইরানের নীতিতে পরিবর্তন আনার বিষয়েও আলোচনার আহ্বান জানিয়েছেন।

স্মরণ করা যেতে পারে ট্রাম্প প্রশাসনও ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর একই দাবি তুলেছিলেন এবং এ লক্ষ্যে পৌঁছার জন্য তিনি কঠোর নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা চালান। কোনো দেশের বিরুদ্ধে এটি ছিল দীর্ঘ ইতিহাসে নজিরবিহীন নিষেধাজ্ঞা। ট্রাম্প ইরানের ব্যাপারে তার সাফল্যের দাবি করলেও বাস্তবতা হচ্ছে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর দেয়া ১২টি প্রস্তাবের একটিও ইরান মানেনি এবং যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক পল পিলার বলেছেন, ট্রাম্প ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু কোরে এবং সর্বোচ্চ নিষেধাজ্ঞা দিয়েও কোনো কিছুই অর্জন করতে পারেননি বরং সবক্ষেত্রে ইরানকে বাগে আনতে ব্যর্থ হয়েছেন।

পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্পের ব্যর্থতার বড় কারণ হচ্ছে ইরানের প্রতিরোধমূলক ব্যবস্থা। ইউরোপও তাদের প্রতিশ্রুতি পালন না করায় ইরান পাঁচটি ধাপে পরমাণু সমঝোতা বাস্তবায়ন কাজ স্থগিত রাখে। সর্বশেষ দেশটির পার্লামেন্ট ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ আরো বেশ কিছু পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে।

যাইহোক, জো বাইডেনের উপদেষ্টারা কিছুদিন আগেও দ্রুত পরমাণু সমঝোতায় ফিরে আসার কথা বলতেন কিন্তু এখন তারা ‘কিন্তু’ ‘যদি’র কথা বলছেন এবং নানান রকম শর্ত দিচ্ছেন। অর্থাৎ পরমাণু সমঝোতায় ভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে চাইছেন যার সঙ্গে পরমাণুর কোনো সম্পর্ক নেই। কিন্তু ইরানের কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন তারা আমেরিকার বাড়তি কোনো দাবি মেনে নেবেন না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa