Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘পরমাণু সমঝোতা রক্ষায় ইরান যথেষ্ট মূল্য দিয়েছে, এখন আমেরিকার পালা’
আন্তর্জাতিক

‘পরমাণু সমঝোতা রক্ষায় ইরান যথেষ্ট মূল্য দিয়েছে, এখন আমেরিকার পালা’

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 1, 2021Updated:July 1, 20212 Mins Read
‘পরমাণু সমঝোতা রক্ষায় ইরান যথেষ্ট মূল্য দিয়েছে, এখন আমেরিকার পালা’
মাজিদ তাখতে রাভাঞ্চি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইরান বলেছে, আমেরিকাসহ অন্য কোনো দেশ যখন পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেনি তখন এই সমঝোতা রক্ষা করতে তেহরানকে চড়া মূল্য দিতে হয়েছে। কাজেই এখন এই সমঝোতা পুনরুজ্জীবনের জন্য আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। খবর পার্সটুডে’র।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান। তিনি বলেন, পরমাণু সমঝোতা সংক্রান্ত নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব বাস্তবায়নে ইরান সব সময় সদিচ্ছার পরিচয় দিয়েছে। কিন্তু আমেরিকা তিন বছরেরও বেশি সময় আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে এবং ইউরোপীয় দেশগুলিও এই প্রস্তাব বাস্তবায়ন করতে পারেনি। কাজেই এখন কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকেই এই সমঝোতা পুনরুজ্জীবনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তাখতে রাভাঞ্চি বলেন, আমেরিকাকে ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। সেইসঙ্গে মার্কিন সরকারকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে, সে আবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না বা অন্য কোনো কূটকৌশলের আশ্রয় নিয়ে ইরানকে এই সমঝোতার সুবিধাগুলো ভোগ করা থেকে বঞ্চিত রাখবে না।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলো যে উচ্চবাচ্য করছে সে সম্পর্কে ইরানি রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্ষেপণাস্ত্র একটি প্রচলিত অস্ত্র যা তৈরি করতে বাধা দেয়ার অধিকার কারো নেই। এছাড়া, নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের কোথাও বলা হয়নি যে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাতে পারবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026

Latest News

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa