নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক সাংবাদিকের বাড়িতে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ১৬ ভরি সোনার গহনা ও এক লাখ টাকা লুট করা হয়। বুধবার (৬ মার্চ) ভোরে টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতি এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে সাংবাদিকের বাড়িতে ডাকাতি

Advertisement

ডাকাতির ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক হলেন- তিলারগাতি এলাকার মনির উদ্দিন। তিনি টঙ্গী থানা প্রেসক্লাবের সদস্য এবং তিনি একটি সংবাদপত্রে কাজ করেন।

মনির উদ্দিন জানান, বুধবার ভোরে ৮-১০ জনের মুখোশধারী একটি দল বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাত দলের সদস্যরা পিস্তল ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে বাড়ির সবার চোখ, হাত-পা বেঁধে ভিন্ন ভিন্ন কক্ষে আটকে রাখে তারা। এ সময় ১৬ ভরি সোনার গহনা ও এক লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন আলামত জব্দ করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

পোড়া চিনি আর কর্ণফুলীর পানি মিশে একাকার, মরছে মাছ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google