Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণের উজ্জ্বল দৃষ্টান্ত দেখাচ্ছে লি
আন্তর্জাতিক

পরিবেশ সংরক্ষণের উজ্জ্বল দৃষ্টান্ত দেখাচ্ছে লি

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 23, 2021Updated:January 23, 20213 Mins Read

পরিবেশ সংরক্ষণের উজ্জ্বল দৃষ্টান্ত দেখাচ্ছে লি

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলার সব দায় কি সরকারের উপর পড়া উচিত? ফিনল্যান্ডের ছোট এক শহরের মানুষ অনেকদিন ধরে নিজস্ব প্রচেষ্টায় কার্বন নির্গমন কমিয়ে পরিবেশবান্ধব পথে এগিয়ে চলেছেন৷ খবর ডয়চে ভেলে’র।

ফিনল্যান্ডের উত্তরে বাল্টিক সাগর উপকূলের কাছে সাউনার পর নদীর শীতল পানিতে চট করে ডুব মারার মজাই আলাদা! পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি লিনা ভুয়োটোভেসি বলেন, ‘‘শরীর-মন খুবই তাজা করে তোলে৷ পানিতে নিজেকে প্রকৃতির অংশ বলে মনে হয়৷ আমরা একেবারে প্রকৃতির মাঝে বাস করি৷ আমরা পানি উপভোগ করি, গাছ থেকে বেরিফল পাড়ি, শিকার করতে যাই৷ এখানে নিজেদের খাদ্য উৎপাদন করা আমাদের জন্য জরুরি৷ জঙ্গল ও প্রকৃতির সঙ্গে সংযোগও এর চাবিকাঠি৷’’

নিজস্ব উদ্যোগে পরিবেশ সংরক্ষণ

শহরটির নাম লি৷ শহরের চরিত্রও নামের মতো সহজসরল৷ কয়েকটা রাস্তা, দুটি সুপারমার্কেট এবং জনসংখ্যা দশ হাজারেরও কম৷ লি গোটা ইউরোপের সবচেয়ে পরিবেশবান্ধব এলাকাগুলির অন্যতম৷ সেখানে কার্বন নির্গমন ৮০ শতাংশ কমানো সম্ভব হয়েছে৷ লিনা বলেন, ‘‘লি শহরে আমরা জানি যে জলবায়ু পরিবর্তন আসতে চলেছে না, ইতোমধ্যেই এসে গেছে৷ আমরা এটাও বুঝেছি যে পরিবর্তনের দায় শুধু উপর মহলে সীমাবদ্ধ রাখলে চলবে না, আমাদেরকেও সেই পরিবর্তনের অংশ হতে হবে৷’’

সবাই যাতে নিজস্ব দায়িত্ব পালন করে, সেই প্রণোদনা তৈরি করাই ছিল এই সাফল্যের চাবিকাঠি৷ ফিনল্যান্ডের কিন্ডারগার্টেন ও স্কুলে শিশু-কিশোরদের জলবায়ু সংরক্ষণ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়৷ কম বিদ্যুৎ ও পানি ব্যবহার ও পুনর্ব্যবহারের লাগাতার প্রয়াস এ ক্ষেত্রে অবদান রাখে বৈকি৷ স্মৃতিচারণ করতে গিয়ে লিনা বলেন, ‘‘ফিফটি-ফিফটি প্রকল্প দিয়ে সবকিছু শুরু হয়েছিল৷ তিনটি স্কুলে আমরা সেটি চালিয়ে দেখেছিলাম৷ শিশুরা পানি ও বিদ্যুতের ব্যবহারের উপর নজর রাখছিল৷ স্কুলের জন্য যেটুকু সাশ্রয় করেছিল, তার অর্ধেক অর্থ তারা হাতে পেয়েছিল৷ সেই টাকা দিয়ে তারা কিছু কিনতে পারে৷ এই প্রকল্প এতটাই সফল হয়েছিল, যে লি শহরের সব স্কুল ও কিন্ডারগার্টেনে সেটি ছড়িয়ে দেওয়া হলো৷’’

গত দশ বছর ধরে লি শহরের বাসিন্দারা নিজেদের জ্বালানির ব্যবহার অর্ধেককমিয়ে এনেছে৷ শিশুরা টাকা বাঁচিয়ে খেলনা, গাছপালা, এমনকি একটা পুল টেবিলও কিনেছে৷

প্রকৃতির মাঝে অবস্থানের সুবিধা

লি শহরের চারিপাশে নির্মল প্রকৃতি এবং ইউরোপের অন্যতম বড় জলাভূমি রয়েছে৷ অনেক শতাব্দী ধরে সেখানে জ্বালানির উৎস হিসেবে পিট বা ঘাস জ্বালানো হতো৷ সেখানে কার্বন-ডাই-অক্সাইডের বিশাল ভাণ্ডার রয়েছে৷ পিট সংরক্ষণ করলে সেই গ্যাস বায়ুমণ্ডল থেকে দূরে রাখা যায়৷ ইউহা হুলকো লি শহরের মানুষ এবং ব্যবসায়ী৷ তিনি কাছের জলাভূমির বড় অংশ কিনে নিয়ে সেগুলিকে সংরক্ষিত এলাকা করে তুলেছেন৷ তিনি বলেন, ‘‘প্রত্যেক মানুষ ও প্রত্যেক পরিবার সাধ্যমতো নিজস্ব দায়িত্ব পালন করলে তবেই পরিবর্তন সম্ভব৷ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাহায্য করতে হলে ছোটবড় সব রকম পদক্ষেপ নিতে হবে৷’’

বায়ুশক্তির ব্যবহার

গোটা স্ক্যান্ডিনেভিয়ার সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ উৎপাদনের টারবাইনগুলির মধ্যে কয়েকটি লি শহরে অবস্থিত৷ পুনর্ব্যবহারযোগ্য নয়, এমন জ্বালানী শহরে নিষিদ্ধ করা হয়েছে৷ হিটিং সিস্টেমের জন্য তেল ব্যবহার করা যায় না৷ নিজস্ব বায়ু ও পানির উপর নির্ভর করে চাহিদার তুলনায় দশ গুণ জ্বালানী উৎপাদন করে সেই শহর৷ উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে বছরে ৪০ লাখ ইউরো আয় হয়৷ লি পৌর পরিষদের সদস্য টেইয়ো লিডেস বলেন, ‘‘বায়ুশক্তি নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে, যেমন শব্দদূষণ, গ্রামাঞ্চলে গাছপালার রোগ এবং উইন্ড টারবাইন কীভাবে সামাজিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়৷’’

একটি আদিম জঙ্গলের বাইরের দিকে ৬০টি নতুন উইন্ড টারবাইন নির্মাণের পরিকল্পনা হচ্ছে৷ গত একশো বছরে সেখানে একটি গাছও কাটা হয় নি৷ জঙ্গলের মালিক ইউহা ভেয়েটাইয়া মনে করেন, উইন্ড টার্বাইন লুকিয়ে রাখা সম্ভব নয়৷ প্রায় ৩০০ মিটার উচ্চতার বস্তুগুলি কয়েকশো মিটার দূরে গড়ে তোলা হবে৷ পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি লিনা ভুয়োটোভেসি বলেন, ‘‘লি শহরে প্রকৃতির সুরক্ষা আমাদের সাধারণ লক্ষ্য৷ আমাদের বায়ুশক্তির প্রয়োজন রয়েছে৷ কিন্তু আশেপাশের এলাকার সংরক্ষণের কথাও ভাবতে হবে৷ ব্যাপারটা অনেকটা ধাঁধার মতো৷ শেষে সব টুকরোগুলি জোড়া দিয়ে আপোশের সেরা পথ বেছে নিতে হবে৷’’

জলবায়ুর সুরক্ষা সত্যি বিশাল এক ধাঁধার মতো৷ ছোট একটা শহর এমন বৈশ্বিক সমস্যার উপর কতটা প্রভাব রাখতে পারে? লি শহরের মানুষের মতে, বড় অবদান রাখার অবকাশ রয়েছে৷ অনুকরণীয় দৃষ্টান্ত তুলে ধরে বাকি বিশ্বকেও সেই পথে এগিয়ে চলার প্রেরণা জোগাতে পারে লি৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

July 19, 2026
usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

July 19, 2026
Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

July 18, 2026

Latest News

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa