
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান কঠোর লকডাউন আগামী বুধবার শিথিলের ঘোষণা দিয়েছে সরকার। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অফিস ও দোকান খোলা থাকবে। শতভাগ যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহন চালু করা হবে।
তবে মানুষের জীবন ও জীবিকার স্বার্থে লকডাউন শিথিল করা হলেও পরিস্থিতি বিবেচনায় আবার কঠোর লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে মহাসড়কের পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘লকডাউনের ফলে সব কিছু স্তব্ধ হলে কিছু কিছু মানুষ রাস্তায় পড়ে যাবে। পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হবে।’
প্রজ্ঞাপনে যে বিষয়টি এসেছে- সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করে নেওয়া উচিত ছিল বলেও এ সময় উল্লেখ করেন ওবায়দুল কাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


