
কলমাকান্দা থা*নার ওসি মো. মাজহারুল করিম জানান, সোমবার বিকেলে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালযের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল আলয়ের আশানুরূপ না হওয়ায় মন খা’রাপ করে বাড়িতে ফিরে আসে সে। এসময় তার চাচী তাকে রেজাল্টের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তার ঘরে ঢুকে পড়ে। সন্ধ্যা হওয়ার পরও ঘর থেকে না বের হওয়ায় তার চাচী ফের ডা’কাডাকি শুরু করেন। ডা’কাডাকি এক পর্যায়ে কোন উত্তর না পেয়ে করে জানালা দিয়ে দেখেন ঘরে আড়ার সঙ্গে মাফলার পেঁচিয়ে ঝুলে আছে আলয়। তখন তার চি’ৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
পরে আলয়কে দ্রুত কলমাকান্দা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ডা. আশেক উল্লাহ খান তাকে মৃ’ত ঘোষণা করেন। ওই রাতে খবর পেয়ে হাসপাতাল থেকে ম’রদেহটি উ’দ্ধার করে থা*নায় আনা হয়।
তিনি আরো জানান, ম’রদেহ মঙ্গলবার সকালে নেত্রকোনা ম’র্গে পাঠানো হবে। ময়নাত’দন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



