
জি নিউজের খবর, অদ্ভুত এই সিদ্ধান্ত নিয়েছেন লেবাননের ম্যাটন জেলার ব্রুমানা শহরের মেয়র পিয়েরে আক্সার। ব্রুমানার মেয়রের এই সিদ্ধান্ত নিয়ে শহরে বিতর্ক চললেও এর পেছনে নির্দিষ্ট কয়েকটি কারণ রয়েছে বলে জানাচ্ছেন পিয়েরে আক্সার। মেয়রের যুক্তি, শহরে পর্যটক টানতেই এখানকার নারী পুলিশদের হট প্যান্ট পরার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, পুলিশ সদস্যদের দীর্ঘদিনের ইউনিফর্মের আধুনিকীকরণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্রুমানার মেয়রের মতে, একটা সময় মেয়েদের জিন্স পরাকেও অশালীন পোশাকের তালিকায় রাখা হতো। তবে বর্তমানে মানুষের ভাবনা চিন্তায় বদল এসেছে। তাই পুলিশের ইউনিফর্মেরও পরিবর্তন হওয়া জরুরি।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই শুরু হয়ে গেছে। তবে ব্রুমানা শহরের নারী পুলিশরা মেয়রের এই সিন্ধান্তে বেশ খুশি। সংবাদ মাধ্যমকে এই পুলিশ সদস্যরা জানান, তারা সবাই শিক্ষার্থী। বয়স ২০-এর কোঠায়। বিষয়টি তারা উপভোগ করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



