Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আগামী মাস থেকে ভ্যাকসিন পাসপোর্টের ব্যবস্থা করতে যাচ্ছে জাপান সরকার। বিশ্বের বিভিন্ন দেশের সরকার পর্যটন ও ব্যবসায়িক সফর পুনরায় চালু করতে যেসব উদ্যোগ নিচ্ছে, তারই প্রেক্ষিতে এই পদক্ষেপ নিতে যাচ্ছে জাপান।

সরকারের উচ্চপদস্থ মুখপাত্র কাৎসুনোবু কাতো বলেছেন, যাদের প্রয়োজন, তারা যখন বিদেশ সফরে যাবেন তখন ভ্যাকসিন সার্টিফিকেট দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

এই সার্টিফিকেট ডিজিটাল হওয়ার বদলে কাগুজে হবে। স্থানীয় সরকার আগামী মাস থেকে এগুলো প্রদান করা শুরু করবে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই গ্রীষ্মে ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট দেয়ার লক্ষ্যে কাজ করছে। কিছু ইউরোপীয় দেশও জাতীয় পর্যায় থেকে ভ্যাকসিন সার্টিফিকেটের পরিকল্পনা করছে।

ইইউ’র ভ্যাকসিন সার্টিফিকেটে বেশ কিছু তথ্য উল্লেখ থাকবে, যার মধ্যে রয়েছে- একজন ব্যক্তি ভ্যাকসিন নিয়েছেন কিনা, অথবা তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা, করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ কিনা অথবা করোনা থেকে সুস্থ হয়েছেন কিনা।

গত মাসে যুক্তরাষ্ট্র জানায়, তারাও বিদেশ গমনেচ্ছু আমেরিকানদের জন্য বিশেষ কাগজপত্র দেয়ার কথা বিবেচনা করছে।

তবে সেখানে ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে বিতর্কও চলছে। ফ্লোরিডা ও টেক্সাসের মতো রক্ষণশীল অঙ্গরাজ্যগুলো বলছে, ভ্রমণের জন্য ভ্যাকসিন সার্টিফিকেট জনগণের মৌলিক অধিকারের লঙ্ঘন।

জাপানে কোম্পানিগুলো ভ্যাকসিন সার্টিফিকেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের মতে, এটি ব্যবসায়িক সফর পুনরায় চালু করতে সহযোগিতা করবে।

দেশটিতে প্রথম দিকে ভ্যাকসিন কার্যক্রম বেশ ঢিলেভাবে চলছিল। তবে সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে ভ্যাকসিন দেয়ায় বেশ গতি এসেছে। জাপানে ছয় শতাংশের বেশি মানুষ ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন।

প্রায় সকল দেশের ওপরেই ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে জাপান। তবে জুলাইয়ের ২৩ তারিখ থেকে শুরু হওয়া অলিম্পিক গেমসের জন্য এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

তথ্যসূত্র: এএফপি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.