Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পর্যটন ভিসায় সৌদি গিয়ে করা যাবে না যেসব কাজ
আন্তর্জাতিক

পর্যটন ভিসায় সৌদি গিয়ে করা যাবে না যেসব কাজ

By Shamim RezaOctober 4, 20193 Mins Read

1

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব সম্প্রতি প্রথমবারের মতো পর্যটন ভিসা চালু করেছে। ৪৯টি দেশের নাগরিকরা দেশটিতে ভ্রমণের সুযোগ পাবে। তবে দেশটিতে গিয়ে যে কাজগুলো করা যাবে না, সেগুলোর একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।

যৌ নতা প্রকাশ পায় এমন আচরণ :

এমন কোনও আচরণ করা যাবে না যাতে যৌনতা প্রকাশ পায়। এই ধরনের ‘অপরাধের’ জন্য গুণতে হবে তিন হাজার সৌদি রিয়াল। একই অপরাধ আবার করার জন্য জরিমানা ছয় হাজার ডলার।

উচ্চ শব্দে গান বাজানো
কোনও আবাসিক এলাকায় যথাযথ অনুমতি ছাড়া উচ্চ শব্দে গান বাজানো যাবে না। এক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি অভিযোগ জানালে দায়ীকে শাস্তি পেতে হবে। প্রথমবারের জন্য ৫০০ সৌদি রিয়াল আর পরবর্তীতে প্রত্যেক বারের জন্য এক হাজার রিয়াল করে গুণতে হবে।

নামাজের সময়ে গান বাজানো :

নামাজের সময় কেউ গান বাজালে ১০০০ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই অপরাধে পরবর্তীতে দিতে হবে ২০০০ রিয়াল করে।

পোষা প্রাণীর বিষ্ঠা :

পোষা প্রাণীর বিষ্ঠা পরিষ্কার না করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য প্রথমবারের শাস্তি ১০০ রিয়াল জরিমানা, পরবর্তীতে ২০০ রিয়াল।

যেখানে সেখানে থুথু ও ময়লা ফেলা :

নির্দিষ্ট স্থান ছাড়া কেউ ময়লা ফেললে কিংবা যেখানে সেখানে থুথু ফেললে ৫০০ রিয়াল জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই কাজের জন্য ১০০০ রিয়াল গুণতে হবে।

বয়স্ক আর প্রতিবন্ধীদের আসন :

গণপরিবহনে ভুল করে বয়স্ক আর প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে বসে গেলেই বিপদ। মাশুল দিতে হবে ২০০ ইউরো। দ্বিগুণ গুণতে হবে একই অপরাধ আবার করলে।

পাবলিক প্লেসে বাধা অতিক্রম করলে :

পাবলিক প্লেসে কর্তৃপক্ষের ঘেরাও করা জায়গা অতিক্রম করলে একবারেই ৫০০ রিয়ালের জরিমানা। পরবর্তীতে হবে দ্বিগুণ জরিমানা।

পাবলিক প্লেসে যথাযথ পোশাক পরা : 

পাবলিক প্লেসে সৌদি আরবের ‘ড্রেস কোডের’ সঙ্গে যায় না এমন পোশাক পরা যাবে না। এমনকি পোশাকে ‘অপবিত্র আর অশ্লীল’ কোনও প্রতীকও থাকা চলবে না। কেউ অন্তর্বাস বা ঘোমানোর পোশাক পরে বাইরে বের হলেও অপরাধ হিসেবে গণ্য হবে। এই তিন ক্ষেত্রেই প্রথমবার ১০০ আর পরবর্তীতে ২০০ রিয়াল করে জরিমানা দিতে হবে।

পোশাকে নগ্নতা :

পাবলিক প্লেসে আপনার পোশাকে এমন কোনও ভাষা, ছবি বা প্রতীক থাকা যাবে না যা বৈষম্য ও বর্ণবাদ, পর্নগ্রাফি বা মাদকের ব্যবহার উসকে দিতে পারে। এজন্য প্রথমবারই ৫০০ ইউরো গুণতে হবে।

গণপরিবহন ও দেয়ালে লেখালেখি :

অনুমতি ছাড়া পাবলিক পরিবহন অথবা দেয়ালে লেখালেখি, আঁকাআঁকি করলে প্রথমবারের শাস্তি ১০০ রিয়াল জরিমানা। একই জরিমানা হবে বর্ণবাদী বা কোনও প্রচার সংক্রান্ত স্লোগান বা ছবি দিলেও। ১০০ রিয়াল মাশুল দিতে হবে বাণিজ্যিক প্রচারপত্র বিলি করার জন্যেও।

কাউকে আক্রমণ করা :

শারীরিক বা মৌখিকভাবে কাউকে আক্রমণ করা যাবে না। এমন কর্মকাণ্ডে কেউ ভয় পেলে বা ক্ষতিগ্রস্ত হলে ১০০ রিয়াল গুণতে হবে।

অগ্নি প্রজ্বলন :

ভুল করেও পাবলিক প্লেস বা পার্কে আগুন জ্বালিয়ে ফেললে শাস্তি ১০০ রিয়াল।

লাইন ভাঙলে ৫০ রিয়াল :

অনুমতি ছাড়া পাবলিক প্লেসের অপেক্ষারত লাইন অতিক্রম করলে ৫০ রিয়াল জরিমানা গুণতে হবে।

বৈদ্যুতিক বা লেজার বিম ব্যবহার :

বৈদ্যুতিক কোনও কিছু বা লেজার বিম ব্যবহার করে কাউকে ভয় দেখালে বা ক্ষতি করলে প্রথমবারের শাস্তি ১০০ রিয়াল, পরবর্তীতে ২০০ করে।

ছবি বা ভিডিও তোলা :

অনুমতি ছাড়া কারও ছবি তুললে বা ভিডিও করলে বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হবে। একইভাবে অনুমতি ছাড়া তোলা যাবে না দুর্ঘটনা বা অন্য কোনও ঘটনার ছবি। এসব ক্ষেত্রে প্রথমবারের শাস্তি ১০০০ রিয়াল। একই অপরাধ আবার করলে গুণতে হবে ২০০০ রিয়াল। সূত্র: ডয়েচে ভেলে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa