জুমবাংলা ডেস্ক : বিশ্বনাথে প্রতি বছরের মতো এবারো ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের গোয়াহরি বড় বিল নামে একটি বিলে এ পলো বাওয়া উৎসব আয়োজন করা হয়।

পলো বাওয়া উৎসবে মাছ ধরতে যুক্তরাজ্য থেকে সিলেটে যুবক

প্রায় দেড়শ বছর ধরে নির্ধারিত দিন ও সময়ে গ্রামের লোকজন এ বিলে পলো বাওয়া উৎসব পালন করে আসছেন। তবে নির্ধারিত দিন ও সময়ে গ্রামের কেউ মারা গেলে অথবা কোর্টে মামলার তারিখ হলে উৎসব বন্ধ রাখা হয়। নির্ধারিত দিনের আগে বিভিন্ন দেশে অবস্থানরত গ্রামের প্রবাসীরাও দেশে ছুটে আসেন এ উৎসবটি পালন করতে।

এবারে পলো বাওয়া উৎসবে অংশ নিতে যুক্তরাজ্য থেকে ওয়াটারপ্রুফ জুতা নিয়ে দেশে এসেছেন গ্রামের আলম খান নামে এক প্রবাসী।  তিনি বলেন, এ জুতা পায়ে থাকায় শিং মাছের কাটার আঘাতসহ অনেক কিছু থেকে রক্ষা পাওয়া গেছে। গতবারের চেয়ে এ বছর যদিও মাছ কম ধরা পড়েছে, তারপরও অনেকটা উৎসবমুখর পরিবেশ ছিল বিলের পাড়ে। উৎসব পালন করতে সকাল থেকে পলো আর জাল নিয়ে বিলের পাড়ে সমবেত হন উৎসুক জনতা। ঘড়ির কাটায় বেলা ১১টা বাজার সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে পলো নিয়ে বিলের পানিতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় গোয়াহরি গ্রামসহ আশপাশের নারী, পুরুষ, শিশু ও কিশোররা বিলের পাড়ে গিয়ে উৎসবটি উপভোগ করেন।

সেই সঙ্গে উৎসবটি এক নজর দেখতে বসার টুল নিয়ে বিলের পাড়ে চলে যান ৮০ বছর বয়সি হাজী কৈমুছ আলী নামের এক প্রবাসী বৃদ্ধ। তিনি জানান, তার পূর্ব পুরুষদের আমল থেকে গ্রামের নিজস্ব এ বিলে নির্ধারিত দিনে প্রায় দেড়শ বছর ধরে পলো বাওয়া উৎসবটি পালন করে আসছেন। উৎসবটি পালন করতে অনেক প্রবাসীরাও দেশে আসেন। বিলে শুধু তাদের গ্রামের লোকজনই এ উৎসবে অংশ নিতে পারেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.