Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পল্লী বিদ্যুতের ‘গাফিলতিতে’ দুটি হাত হারাল সাব্বির
জাতীয় বিভাগীয় সংবাদ

পল্লী বিদ্যুতের ‘গাফিলতিতে’ দুটি হাত হারাল সাব্বির

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 18, 20202 Mins Read

পল্লী বিদ্যুতের ‘গাফিলতিতে’ দুটি হাত হারাল সাব্বির

Advertisement

জুমবাংলা ডেস্ক: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় পল্লী বিদ্যুতের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৩ বছরের এক কিশোর দুটি হাত হারিয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর ইউএনবি’র।

কিশোর সাব্বির (১৩) ভেদরগঞ্জ উপজেলায় পূর্ব মহিষার গ্রামের আলী মোহাম্মদ খানের ছেলে। ইসলামপুর কানাইকাঠি গ্রামে ফুপুর বাড়িতে বেড়াতে এসে গত ১২ মার্চ কানাইকাঠি সেলিম মাদবরের বাড়ির সামনে ফসলি মাঠে পুকুর পাড়ে দুর্ঘটনার শিকার হয় সে।

জানা যায়, ফসলি মাঠে পল্লী বিদ্যুতের খুঁটির মধ্যে চার পাশে ভ্যাকু দিয়ে পুকুর কাটা হয়েছে। সেলিম মাদবর পুকুর কাটার ফলে বৈদ্যুতিক খুঁটিটি হেলে যায়। এই কারণে তার মাটির সাথে ঝুলে পড়ে বলে স্থানীয়রা জানায়।

এলাকাবাসীর অভিযোগ, ফসলি মাঠে ৭-৮ মাস যাবৎ পড়েছিল পল্লী বিদ্যুতের তার। বার-বার ডামুড্যা বিদ্যুৎ অফিসকে বলার পরেও তারা এই তার সরিয়ে নেননি। ১২ মার্চ বিকালে কিশোর সাব্বির না বুঝে হাত দিয়ে বৈদ্যুতিক তার সরাতে গিয়ে গুরুতর আহত হয়। এই ঘটনার পর বিদ্যুত অফিসের লোক এসে তার খুলে নিয়ে গেছে।

পরে ১৬ মার্চ সাব্বিরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার দুটি হাত কেটে ফেলতে বাধ্য হন। বর্তমানে সাব্বিরের আবস্থা অশঙ্কাজনক। মৃতুর সাথে পাঞ্জা লড়ছে।

লতিফ মাদবর বলেন, ‘পল্লী বিদ্যুত অফিসে ফোন দিয়ে বলা হয়েছে। কিন্তু অফিস থেকে বলে দরখাস্ত দিতে ১৫০০ টাকা লাগে। ডামুড্যা পল্লী বিদ্যুৎ অফিসে ঘুষ ছাড়া কোন কাজ হয় না। আমরা এই ঘটনার বিচার চাই।’

৮ নং ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন মাদবর বলেন, ‘আমিসহ এলাকার সবাই বিদ্যুত বিলের কাগজের সাথে অভিযোগের নম্বরে ফোন দিয়ে জানিয়েছি। বিদ্যুত অফিসের কেউ এই ব্যপারে ব্যবস্থা নেয়নি। আমরা এর বিচার চাই।’

এ বিষয়ে শরীয়তপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার জুলফিকার রহমান বলেন, ওই গ্রামে সেলিম মাদবর পুকুর কাটার সময় খুঁটি হেলে যায়। এই কারণে তার ঝুলে পড়ে। সে অনুমতি না নিয়ে এই কাজ করেছে। তাই আমরা তার বিরুদ্ধে ডামুড্যা থানায় একটি মামলা করেছি। ছেলেটির পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সেই জন্য সময় নেয়া হয়েছে। আর আমাদের তরফ থেকেও আমরা তার পরিবারের জন্য ব্যবস্থা নেব।

ওই এলাকায় যে হারে মাছের ঘের করছে তাতে এরকম ঘটনা আরও ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করেন।

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ভুক্তভোগীর পরিবারের কাউকে পাইনি। শুনেছি ছেলেটির দুটি হাত কেটে ফেলতে হয়েছে। ছেলেটি সুস্থ হয়ে উঠুক। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

এর আগে ২০১৭ সালের ৬ এপ্রিল বাড়ি থেকে প্রাইভেট পড়াতে যাওয়ার পথে শরীয়তপুরের নড়িয়ায় পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন সিয়াম আহম্মেদ খান (২০)। অসুস্থ সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সংক্রমণ দেখা দেয়ায় অস্ত্রোপচার করে কব্জির ওপর থেকে দুই হাত কেটে ফেলেন চিকিৎসকরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa