Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পশ্চিমবঙ্গেই সবচেয়ে ভালো ফল হবে বিজেপির : মোদি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গেই সবচেয়ে ভালো ফল হবে বিজেপির : মোদি

By Saumya SarakarMay 30, 20242 Mins Read

পশ্চিমবঙ্গেই সবচেয়ে ভালো ফল হবে বিজেপির : মোদি

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১ জুন ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। ভোট নেওয়া হবে পুরো ভারতের ৫৭টি লোকসভা আসনে। গণনা আগামী ৪ জুন। সপ্তম দফার ভোটের নির্বাচনী প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার, ৩০ মে। ওইদিনই তামিলনাড়ুর কন্যাকুমারী সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল হলে প্রাণায়াম/ধ্যানে (মেডিটেশন) বসবেন নরেন্দ্র মোদি। দু’দিন ধরে চলবে তার এই ধ্যান, ৩০ জুন থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান করবেন মোদি।

এদিকে শেষ দফার ভোটের কয়েক ঘণ্টা আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মবিশ্বাসী যে চলমান ২০২৪ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি সবচেয়ে ভালো ফল করবে। শুধু তাই নয়, তার দাবি এ রাজ্যে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস অস্তিত্বের জন্য লড়াই করছে বলেও মন্তব্য করেছেন তিনি। সংবাদ সংস্থা এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে মঙ্গলবার এসব কথা বলেন নরেন্দ্র মোদি।

মোদি বলেন, পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে তা এক তরফা হচ্ছে। রাজ্যের মানুষ, ভোটাররা একে নেতৃত্ব দিচ্ছে। তার ফলে সরকার পক্ষ এবং শাসক দল তৃণমূলের কর্মী সমর্থকরা খুবই ভেঙে পড়েছে, ভুলভাল বকছে। নির্বাচনের আগে বিজেপি কর্মকর্তাদের জেলে প্রেরণ করেছে, হামলার ঘটনা ঘটছে। এই সমস্ত অত্যাচারের পরেও বেশি সংখ্যায় মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ফলে ভোটারের হারও এবার বৃদ্ধি পেয়েছে।

নরেন্দ্র মোদির অভিমত, পশ্চিমবঙ্গের নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে। আপনারা হয়তো গত ২০২১ সালের বিধানসভার নির্বাচন দেখেছেন। ওই নির্বাচনে আমাদের ৩ থেকে ৮০টি আসন হয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও এরাজ্য থেকে আমরা বিপুল সমর্থন পেয়েছিলাম। চলমান নির্বাচনেও এ রাজ্যে সবচেয়ে ভালো ফল করতে চলেছে বিজেপি। বিজেপি খুব ভালো ফল করবে পশ্চিমবঙ্গে।’

২০১৪ সালের নির্বাচনে মাত্র ২টি লোকসভার আসনে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ আসনের মধ্যে বিজেপি ১৮টি আসনে জয় পেয়েছিল, ২২ আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস। এছাড়া ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭৭ আসনে জিতেছিল বিজেপি, অথচ ২০১৬ সালের নির্বাচনে বিজেপির বিধায়ক সংখ্যা ছিল মাত্র ৩।

মোদি কি ক্ষমতায় ফের আসছেন?

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa