গ্রেপ্তার

Advertisement
পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু–কে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার রাতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইডি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ছেলে ও আইনজীবীকে সঙ্গে নিয়ে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি কার্যালয়ে হাজির হন সুজিত বসু। সেখানে তাঁকে টানা প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্ত কর্মকর্তাদের অভিযোগ, জেরার সময় তিনি বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর দেননি এবং তদন্তে সহযোগিতা করেননি। এরপর রাত সোয়া ৯টার দিকে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

কলকাতার লেকটাউন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা সুজিত বসু পশ্চিমবঙ্গ সরকারের সাবেক দমকলমন্ত্রী ছিলেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিধাননগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।

অভিযোগ রয়েছে, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালে তিনি কর্মী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। যদিও সুজিত বসুর দাবি, সিবিআইয়ের অভিযোগপত্রে তাঁর নাম নেই। এর আগে একই মামলায় তাঁর বাড়ি, কার্যালয় ও রেস্তোরাঁয় তল্লাশি চালায় ইডি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.