Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ‘পশ্চিমবঙ্গে যা চলছে, রাষ্ট্রপতি শাসন ছাড়া অন্য পথ নেই’
আন্তর্জাতিক ওপার বাংলা

‘পশ্চিমবঙ্গে যা চলছে, রাষ্ট্রপতি শাসন ছাড়া অন্য পথ নেই’

By Saiful Islamডিসেম্বর 14, 20192 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিকে দিকে উত্তাল হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। কোথাও রেললাইন রুখে, কোথাও মহাসড়কে টায়ার পুড়িয়ে প্রতিবাদ করেছে সাধারণ মানুষ। এমনকি আজ শনিবার লালগোলার কৃষ্ণপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া অন্য পথ খোলা থাকবে না বলে মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। একই সঙ্গে এই অশান্তির ঘটনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল নেতাদের দায়ী করলেন তিনি।

এদিকে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে মমতা ব্যানার্জির ভূমিকার সমালোচনা করেছে বিজেপি। রাজ্যের চলতি অশান্তি নিয়ে কোনো টুইট না করায় মুখ্যমন্ত্রীকে নিশানা করছে তারা। বিজেপির মতে, মমতাকে দেখে নিরোও উৎসাহিত হতেন।

নতুন নাগরিকত্ব আইনের প্রেক্ষিতে রাজ্যে উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা ঘটেছে। যা নিয়ে আজ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল সিনহা। একই সঙ্গে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী এই আন্দোলন বন্ধ করার জন্য দেখামাত্র গুলি চালানোর আদেশ দিন। পাশাপাশি, নতুন নাগরিকত্ব বিল নিয়ে রাজ্যজুড়ে পাল্টা প্রচারে নামছে বিজেপি। আগামী ২৩ ডিসেম্বর উত্তর এবং দক্ষিণবঙ্গে পদ্ম শিবিরেরে পক্ষ থেকে দু’টি মিছিল করা হবে বলে তিনি জানিয়েছেন।

নাগরিকত্ব আইন ও এনআরসি ইস্যুতে শুক্রবারের পর শনিবারও উত্তাল রাজ্যের বিভিন্ন জেলা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের পাশাপাশি বাসে আগুন ধরানোর ঘটনা পর্যন্ত ঘটেছে। হাওড়ায় বিক্ষোভকারীদের ইটের আঘাতে আহত হয়েছেন পুলিশ কর্মকর্তা।

অন্যদিকে, কোনা এক্সপ্রেসওয়েতে একাধিক বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করেছে পুলিশ। ফাটানো হয়েছে কাঁদানে গ্যাসের শেলও। অবরোধ-বিক্ষোভের জেরে বিভিন্ন স্টেশনে থমকে রয়েছে বহু ট্রেন। সাঁকরাইল-সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে আছে বহু দূরপাল্লার ও লোকাল ট্রেন।

এদিকে, সাঁকরাইল স্টেশনের টিকিট কাউন্টারে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

জুন 17, 2026
নামাজ

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

জুন 17, 2026
সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

জুন 16, 2026
Latest News
সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

নামাজ

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

ভূমিকম্পে কাঁপল চীন

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

বাংলাদেশ সীমান্ত

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

ট্রাম্প

চুক্তি সইয়ের সব কাজ শেষ, বিস্তারিত আসছে : ট্রাম্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa