Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পশ্চিম তীরে বিশাল জমি দখলে নেওয়ার ঘোষণা ইসরায়েলের
আন্তর্জাতিক

পশ্চিম তীরে বিশাল জমি দখলে নেওয়ার ঘোষণা ইসরায়েলের

By Bhuiyan Md TomalMarch 24, 20242 Mins Read

পশ্চিম তীরে বিশাল জমি দখলে নেওয়ার ঘোষণা ইসরায়েলের

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে আরও বসতি নির্মাণের জন্য ৮০০ হেক্টর জমি দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গত কয়েক দশকের মধ্যে এবারই সবচেয়ে বেশি পরিমাণ জমি দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। খবর এএফপির।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের উত্তর জর্ডান উপত্যকার ৮০০ হেক্টর এলাকাকে রাষ্ট্রীয় ভূমি হিসেবে ঘোষণা করেছেন। তিনি এমন এক সময়ে এই ঘোষণা দিলেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েল সফর করছেন।

ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতি পর্যবেক্ষণ করে এমন একটি সংগঠন হলো পিস নাউ। ইসরায়েলি অর্থমন্ত্রীর নতুন ঘোষণার পর সংগঠনটি জানিয়েছে, ১৯৯৩ সালের অসলো চুক্তির পর এবার সবচেয়ে বেশি পরিমাণ জমি দখলর ঘোষণা দিয়েছে ইসরায়েল। বছর হিসেবে ২০২৪ জমি দখলের চূড়ায় আরোহণ করেছে।

ইসরায়েলি অর্থমন্ত্রী বলেন, ইসরায়েল ও বিশ্বে এমন কিছু মানুষ আছেন যারা জুডিয়া ও সামারিয়া অঞ্চল এবং সাধারণভাবে এই দেশের ওপর আমাদের অধিকারকে ক্ষুণ্ন করতে চায়। তবে আমরা কঠোর পরিশ্রম ও কৌশলগতভাবে সারা দেশে বসতি স্থাপন করছি।’ পশ্চিম তীরের ইসরায়েলি নাম হলো জুডিয়া ও সামারিয়া অঞ্চল।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ। বৈশ্বিক বিরোধিতা সত্ত্বেও সাম্প্রতিক দশকে পশ্চিম তীরে কয়েক ডজন অবৈধ বসতি নির্মাণ করেছে ইসরায়েল। বর্তমানে এসব বসতিতে প্রায় ৫ লাখ ইসরায়েলি বাস করছেন। পশ্চিম তীরে তারা প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির পাশাপাশি বসবাস করে আসছেন।

কয়েক মাস আগে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেছেন, গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সহিংসতার পরিমাণ নাটকীয় হারে বৃদ্ধি পেয়েছে। এমনকি গাজা যুদ্ধ শুরুর পর সেখানে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

ভারতের আনুগত্যে দেশ চালাচ্ছে সরকার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

July 9, 2026
মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

July 9, 2026
মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

July 9, 2026

Latest News

Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa