
এরই মধ্যে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, মা-বাবার অগোচরে জানালা দিয়ে কোনোভাবে কার্নিশে চলে যায় শিশুটি। এরপর বেকায়দায় কার্নিশ থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তার। বিষয়টি নজরে আসে এলাকার কয়েকজন বাসিন্দার। তারা বুঝতে পারেন, যেকোনো মুহূর্তেই ঘটতে পারে অঘটন। এরপর এলাকাবাসী নির্দিষ্ট একটি স্থানে কম্বল বিছিয়ে দেন, যাতে শিশুটি পড়ে গেলেও প্রাণে বেঁচে যায়। এর মধ্যেই শিশুটি আর নিজেকে ধরে রাখতে পারেনি। কার্নিশে ঝুলতে ঝুলতে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় সে। এ সময় এক ব্যক্তি ধরে ফেলেন ওই শিশুটিকে। এতে প্রান বেঁচে যায় শিশুটির।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



