
জানা গেছে, গত ২ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের যুগিনীঘর হাওর থেকে মস্তকবিহীন এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর সাতদিন পর সোমবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই তরুণীর ছিন্ন মস্তক উদ্ধার করা হয়।
এদিকে, যে স্থান থেকে তরুণীর মস্তকহীন লাশ উদ্ধার করা হয়েছিল, এর মাত্র দুইশ’ গজ দূর থেকে ছিন্ন মস্তক উদ্ধার করা হয়। যেদিন পুলিশ তরুণীর লাশ উদ্ধার করে, সেদিন কেন ঘটনাস্থলের আশপাশে ভালো করে তল্লাশি করা হয়নি, এমন প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বলেন, আগে তরুণীর মস্তকহীন দেহ উদ্ধার করা হয়। সোমবার শুকিয়ে যাওয়া ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনার ক্লু পেতে চেষ্টা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



