Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট
আন্তর্জাতিক ওপার বাংলা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

By Rithe RoseJune 25, 20262 Mins Read

ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান সাময়িকভাবে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করায় সংশ্লিষ্ট পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাকিস্তানের আকাশসীমা

Advertisement

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, গত সোমবার রাতে এয়ারবাস এ৩২১ উড়োজাহাজটি দিল্লি থেকে অমৃতসরের উদ্দেশে যাত্রা করেছিল। রাত ১০টা ৮ মিনিটের দিকে অমৃতসর বিমানবন্দরে অবতরণের প্রস্তুতির সময় রানওয়ে পরিদর্শন চলায় বিমানটিকে আকাশে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে একই দিন বিকেলে অমৃতসরে অবতরণ করা ইন্ডিগোর একটি ফ্লাইট পাখির আঘাতের শিকার হলে বিমানবন্দরের কার্যক্রমে সাময়িক প্রভাব পড়ে। এর ফলে অমৃতসরমুখী কয়েকটি ফ্লাইটকে আকাশে অপেক্ষা করতে হয়। এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি ছিল অপেক্ষমাণ বিমানগুলোর মধ্যে চতুর্থ।

ডিজিসিএর তথ্যমতে, রাডার নির্দেশনার ভিত্তিতে অবতরণের প্রক্রিয়া চলাকালে বিমানটি অল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। পরে পাকিস্তানের বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

পরবর্তীতে বিমানটি দিল্লিতে ফিরে গিয়ে নিরাপদে অবতরণ করে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, অমৃতসর বিমানবন্দরে ‘গো-অ্যারাউন্ড’ পদ্ধতি অনুসরণের সময় ফ্লাইট এআই-৪৭৯ অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের আকাশসীমার একটি অংশে প্রবেশ করেছিল। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করা হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্ত চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি প্রায় তিন মাইল পাকিস্তানের আকাশসীমার ভেতরে প্রবেশ করেছিল।

ঘটনার পর বিষয়টি যথাসময়ে রিপোর্ট না করায় ফ্লাইটের ক্রু সদস্যদের পাশাপাশি অমৃতসরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘটনার সময় অমৃতসর বিমানবন্দরে অবতরণকারী উড়োজাহাজগুলোর জন্য রাডারভিত্তিক পর্যবেক্ষণ ও নির্দেশনা ব্যবস্থা সচল ছিল না। পরে পুনরায় অবতরণের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। জ্বালানি কমে আসায় ক্রুরা শেষ পর্যন্ত বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
পাকিস্তানের আকাশসীমা
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026
India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

June 25, 2026

Latest News

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa