Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পাকিস্তানের কাছে বিশাল ব্যবধানেই হারল বাংলাদেশ
খেলাধুলা স্লাইডার

পাকিস্তানের কাছে বিশাল ব্যবধানেই হারল বাংলাদেশ

By Sibbir OsmanNovember 30, 20213 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টে শেষ পর্যন্ত পঞ্চম দিনে কোন চমক দেখাতে পারল না বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের দেয়া ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে সফরকারী পাকিস্তান। ফলে পাকিস্তানের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানেই হারল বাংলাদেশ। তবে দিনের শুরুতেই সাফল্যের দেখা পায় তাইজুল এবং মিরাজ। এই জয়ের ফলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচন হয়েছেন আবিদ আলি।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে অর্ধশতকের দেখা পেয়েছেন দুই ওপেনার আবিদ আলি এবং আব্দুল্লাহ শফিক। ৯১ রান করে তাইজুলের বলে এলবিডব্লিউ হন তিনি। ফলে সেঞ্চুরির আক্ষেপ রয়ে গেল তার।

এর আগে লিটন দাস ব্যাটিংয়ে থাকতেই দুইশ পেরিয়ে যায় বাংলাদেশের লিড। সবচেয়ে সফল এই ব্যাটার আউট হওয়ার পর স্কোরবোর্ডে আর একটি রানও যোগ করতে পারেনি বাকি ব্যাটাররা। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে মাত্র ২৫ রানের মাথায় চারটি উইকেট পড়ে যাওয়ার পর দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন লিটন-রাব্বিরা। তবে তারাও বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি।

প্রথম ইনিংসে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিপদে দলের হাল ধরেছিলেন, দ্বিতীয় ইনিংসেও কার্যকর ইনিংস খেলেছেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনে (২৯ নভেম্বর) ব্যাট করতে নেমে ফিফটির দেখা পেয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। রাউন্ড দ্য উইকেট থেকে আসা শাহিনের বলে এলবিডব্লু হয়ে গেছেন। রিভিউ নিয়েছিলেন, কিন্তু তাতে বাঁচতে পারেননি। সাজঘরে ফেরার আগে তবুও জ্বলজ্বল করছিল তার ৮৯ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংসটা।

এদিকে বিপর্যয় কাটিয়ে প্রথমে ইয়াসির আলী রাব্বির মহামূল্যবান ৩৬ রানের ইনিংস এবং লিটনের ৫৯ রান ছাড়া আর কোনো ব্যাটারের উল্লেখযোগ্য অবদান নেই।

এর আগে দ্বিতীয় সেশনে লিটনকে সঙ্গ দেওয়া কনকাশন খেলোয়াড় নুরুল হাসান সোহান ভালো শুরু পেয়েও সাজিদ খানের বলে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। আউট হওয়ার আগে ৩৩ বলে করেছিলেন ১৫ রান। এছাড়া শেষ দিকে ব্যাট করতে নামা তাইজুল এবং আবু জায়েদ রাহী কোনো রান না করেই ফিরে গেছেন।

চতুর্থ দিনের শুরুতে মুশফিক আউট হয়ে যাওয়ার পরেও বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু ইয়াসিরের ইনজুরি এবং হাসপাতালে ভর্তি হওয়ার খবরে চট্টগ্রামের সাগরিকার পাড়ে যেন অন্ধকার নেমে আসে। চাপা আতঙ্ক আর উদ্বেগ টিম ডাগ আউটে।

এর আগে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুমিনুলরা। টপ অর্ডারের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৯ রান যোগ করতেই চার চারটি উইকেট হারায় টিম টাইগার্স। চতুর্থ দিনে সোমবার (২৯ নভেম্বর) বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ভর করছিল অভিজ্ঞ টাইগার সদস্য মুশফিকের ওপর। দিনের প্রথম ওভারের প্রথম বলেই হাসান আলিকে বাউন্ডারি মেরে দাপুটে শুরুও পেয়েছিলেন তিনি। কিন্তু তৃতীয় বলেই বোল্ড হন মুশি। সমর্থকদের হতাশা বাড়িয়ে ৩৩ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে গেছেন তিনি।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল বোলার শাহিন শাহ আফ্রিদি। ১৫ ওভার বল করে ৩২ রান দিয়ে মূল্যবান ৫টি উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া সাজিদ খান ৩টি এবং হাসান আলী ২টি করে উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩০

পাকিস্তান প্রথম ইনিংস: ২৮৬

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৫৭

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৫৮.৩ ওভারে ২০৩/২ (আবিদ ৯১, শফিক ৭৩, আজহার ২৪*, বাবর ১৩*; তাইজুল ২৮-৪-৮৯-১, ইবাদত ৮-২-৩০-০, মিরাজ ১৮.৩-৪-৫৯-১, আবু জায়েদ ৪-০-২৩-০)

তামিমকে টপকে নতুন রেকর্ড গড়লেন মুশফিক

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
জামায়াতে ইসলামী

সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

February 4, 2026
সার আমদানির সিদ্ধান্ত

১৩৭১ কোটি টাকা ব্যয়ে ২ লাখ ১০ হাজার টন সার কিনছে সরকার

February 4, 2026
নির্বাচনী সফরের অংশ

দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বরণে প্রস্তুত উপকূলবাসী

February 4, 2026
Latest News
জামায়াতে ইসলামী

সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

সার আমদানির সিদ্ধান্ত

১৩৭১ কোটি টাকা ব্যয়ে ২ লাখ ১০ হাজার টন সার কিনছে সরকার

নির্বাচনী সফরের অংশ

দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বরণে প্রস্তুত উপকূলবাসী

গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

ভূমিকম্পে কেঁপে উঠেছে

১৭ মিনিটেই দুইবার কম্পন, কেন বারবার কাঁপছে দেশ

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আজ যেসব এলাকায় ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.