
বৃহস্পতিবার মিসাইল হামলার ভিডিও প্রকাশ করে ভারতীয় সেনাবাহিনী। সেখানে দেখা যাচ্ছে একের পর এক মিসাইল ছোঁড়া হচ্ছে সীমান্ত পার করে।
সিরপাদ নায়েক লোকসভায় জানান, চলতি বছরের শুরুতে অর্থাৎ গত দু’মাসে মোট ৬৪৬টি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এছাড়া গত বছর ১৫৮৬ বার এভাবে হামলা চালিয়েছে পাকিস্তান। ২০২০-তে সেই প্রবণতা আরও বেড়ে যায়।
তিনি জানান, গত বছরের ৫ অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে ১৩২টি। আর নতুন বছরে ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গোলাগুলি চলেছে ৪১ বার।
মন্ত্রী আরও জানান, এই বিষয়ে পাকিস্তানের সঙ্গে হটলাই্নে যোগাযোগ করা হয়েছে এবং ফ্ল্যাগ মিটিং-ও হয়েছে। তবুও হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



