Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ
আন্তর্জাতিক

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ

By Saiful IslamJuly 18, 20211 Min Read

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূত নাজিবুল্লাহ আলিখিলের মেয়েকে অল্প সময়ের জন্য অপহরণ করে নির্যাতন করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) ইসলামাবাদ থেকে তাকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) আফগান সরকারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

তবে কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা এখনো জানা সম্ভব হয়নি। সিলসিলা আলিখিল নামের ওই মেয়েকে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়েছিল। এ সময় তার ওপর মারাত্মক নির্যাতন চালানো হয়।

এক বিবৃতিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিলসিলা তার বাসার দিকে যাচ্ছিলেন। তখন তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
এর বাইরে কোনো তথ্য পাওয়া যায়নি আফগান বিবৃতিতে। এতে বলা হয়, অপহরণকারীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় তদন্তের পাশাপাশি নিজেদের কূটনীতিকদের সুরক্ষা দাবি করেছে আফগান সরকার। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিলসিলা একটি ভাড়া গাড়িতে করে ফেরার সময় লাঞ্ছিত হয়েছেন বলে আফগান দূতাবাস তাদের জানিয়েছে।

ন্যাক্কারজনক এই ঘটনার তদন্ত করছে পুলিশ। রাষ্ট্রদূত ও তার পরিবারের জন্য নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

দুই প্রতিবেশীর মধ্যে বর্তমানে শীতল সম্পর্ক চলছে। তালেবান বিদ্রোহীদের নিরাপদে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে বলে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে আফগানিস্তান।

অন্যদিকে ইসলামাবাদের অভিযোগ, কাবুল জঙ্গিদের তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানোর অনুমতি দিচ্ছে। তবে উভয়েই পরস্পরের অভিযোগ অস্বীকার করে আসছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

July 5, 2026
ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

July 5, 2026
খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

July 4, 2026

Latest News

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

স্বাধীনতা দিবস

গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

মানব প্লাসেন্টা পাচারকারী

পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa