Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পাকিস্তানে মেয়েদের শিক্ষায় অবদান রাখছেন এক অটোরিকশাচালক
আন্তর্জাতিক শিক্ষা

পাকিস্তানে মেয়েদের শিক্ষায় অবদান রাখছেন এক অটোরিকশাচালক

By Saumya SarakarMarch 16, 2024Updated:March 16, 20242 Mins Read

পাকিস্তানে মেয়েদের শিক্ষায় অবদান রাখছেন এক অটোরিকশাচালক

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সমস্যার মুখে অসহায় বোধ না করে এগিয়ে এলে কত বড় ফল পাওয়া যায়, পাকিস্তানের এক অটোরিকশাচালক তা দেখিয়ে দিচ্ছেন। তাঁর নাম আরাব শাহ। তিনি অটোরিকশা চালান। তাঁর কল্যাণে এখন এলাকার অনেক মেয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছে।

পেশোয়ার শহরের উপকণ্ঠে পির বালা এলাকায় থাকেন আরাব শাহ। যে সময়টা তিনি যাত্রী পরিবহন করলে কিছু আয় করতে পারতেন, সে সময়টা তিনি বিনা মূল্যে এলাকার মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে আনা–নেওয়া করেন। খবর ডয়চে ভেলে

প্রায় ৯ বছর ধরে বিনা মূল্যে মেয়েদের বাসা থেকে তুলে আবার বাসায় নামিয়ে দেওয়ার সেবা দিয়ে যাচ্ছেন বলে জানান আরাব শাহ। তিনি বলেন, ‘আমার পাঁচ বোন আছে। পরিবহনের অভাবে তারা স্কুলে যেতে পারেনি। অন্য মেয়েরাও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হোক, আমি সেটা চাই না। তাই আমি দুই শর বেশি মেয়ের জন্য এই সেবা দিয়ে আসছি।’

যাতায়াতের দুর্ভোগের প্রসঙ্গে আরাব বলেন, ‘আমার মাধ্যমে মেয়েরা উপকৃত হয়েছে। আমার সহায়তার কারণে অনেকে কলেজ, স্কুল এমনকি বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করতে পারছে। তারা প্রায় সবাই অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। বেশির ভাগই যাতায়াতের খরচের কারণে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছিল না। আমি তাদের স্কুলে ভর্তি করিয়েছি এবং বিনা মূল্যে পরিবহনের সুবিধা দিয়ে আসছি।’

পির বালার বেশ কয়েকজন ছাত্রীর ভাষ্য, গোটা অঞ্চলে নিরাপদ ও সঠিক পরিবহনের অভাব মেয়েদের শিক্ষার পথে বড় অন্তরায়। আরাব শাহ তাদের কাছে ভাইজান। এই ভাইজানের কারণেই তারা স্কুলে যেতে পারছেন বলে জানায়।

আরজু আহমেদ নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘পরিবহন নিয়ে আমার সমস্যা ছিল। কিন্তু এখন ভাইজানের কল্যাণে সমস্যার সমাধান হয়েছে। আমার ভাইয়া খুবই উপকারী। তিনি না থাকলে আমাদের পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হতো না।’

নোশিন খানও আরব শাহের প্রতি কৃতজ্ঞ। সে বলে, ‘শিক্ষা আমার কাছে সবকিছু। আমি ডাক্তার হতে চাই। আমি ভাইজানের কাছ গভীরভাবে কৃতজ্ঞ। তিনি আমাকে শুধু স্কুলে ভর্তি করাননি, প্রতিদিন আমি যাতে নিরাপদে বাসায় ফিরি, সেটাও নিশ্চিত করেছেন। তিনি আমার কাছে আদরের বড় ভাইয়ের মতো।’

নিজের কাজ ও আন্তরিকতার দৌলতে আরাব শাহ মেয়েদের পরিবারের আস্থা ও শ্রদ্ধাও অর্জন করেছেন। আরজু আহমেদের বাবা মুহাম্মদ রেহান বলেন, ‘আমার তিন মেয়ে। একজন সবে প্রাথমিক স্কুল শেষ করেছে। আরাব শাহের সহায়তায় সে হাইস্কুলে যাচ্ছে। বাকি দুই মেয়ে এখানকার প্রাইমারি স্কুলে পড়ছে। আরাব শাহের ভূমিকা বড় ভাইয়ের মতো। তাঁর কল্যাণেই আমার মেয়েরা পড়াশোনা চালিয়ে যেতে অনেক সাহায্য পাচ্ছে।’

পির বালায় এই কাজের জন্য আরাব শাহ অনেক সম্মান ও স্বীকৃতি পাচ্ছেন। নিজের স্বপ্ন সম্পর্কে তিনি বলেন, ‘পাকিস্তানে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত। যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাদের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে গোটা পাকিস্তানে পরিবহন নেটওয়ার্ক বাড়ানো আমার লক্ষ্য।’

তরুণদের ৪ পরামর্শ দিলেন বিল গেটস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

June 25, 2026
বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

June 25, 2026
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026

Latest News

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa